কেন্দ্রীয় আইনমন্ত্রীর সামনেই বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি : কেন্দ্রীয় আইনমন্ত্রীর সামনেই কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে  কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধনে হাজির মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে হাজির কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। আইনমন্ত্রীর সামনেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, ৮৮টি ফার্স্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হয়েছে। ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরিতে বরাদ্দ বন্ধ করেছে কেন্দ্র। কেন্দ্রের এই বঞ্চনা নিয়ে তিনি যখন অভিযোগ করছেন, তখন ওই একই মঞ্চে বসে রয়েছে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। কেন্দ্রীয় অর্থ আটকে থাকার পরেও ৮৮টি ফার্স্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হয়েছে। বলেছেন, ৭টি পকসো কোর্ট, ৪ লেবার কোর্ট, ১৯ হিউম্যান রাইটস কোর্ট হয়েছে। কলকাতা হাইকোর্টকে জমিও দেওয়া হয়েছে। আরও অনেক কাজ করা হয়েছে। নতুন করে ষষ্ঠ জাজেস কোর্ট তৈরি হয়েছে। সাব ডিভিশনাল জাজেস কোর্ট হয়েছে।

এদিন তিনি আরও বলেছে, সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সকলের জন্য ভাবতে হবে হবে। ঐক্য নিয়ে সকলকে কথা বলতে হবে। এই সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন উত্তরবঙ্গের জন্য বড় বিষয়। উত্তরবঙ্গবাসীর জন্য আজ ঐতিহাসিক দিন। এটা একটা মাইলস্টোন। যাঁরা এই ভবন তৈরি করেছেন তাঁদের অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪০.০৮ একর জমির ওপরে তৈরি হয়েছে এই ভবন। আদালতের পিছনে খরচ করার কথাও বলেছেন তিনি।

অন্যদিকে,কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যাতে উত্তরবঙ্গের সবক’টি জেলার মামলা যাতে শোনা হয়, সেব্যাপারে প্রস্তাব জমা পড়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

 

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর