‘‌৯০ লক্ষের নাম বাদ দিয়েছ, তাও আমরা জিতব’‌, বিজেপিকে তুলোধনা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বৃহস্পতিবার মিনাখাঁ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাড়োয়া সার্কাস ময়দান উপচে পড়েছে মানুষের ভিড়ে। সবাই এসেছেন দিদিকে দেখতে। এখানে ভিড় বেশি দেখা যায় মহিলাদের। তাঁদের মধ্যেই তৃণমূল কংগ্রেস সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সেখানে মানুষের সমস্যার কথা তুলে ধরেন তিনি। আর তার সমাধানের জন্য কাজ চলছে বলেও জানান তিনি। আর এখান থেকেই বিজেপিকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী।

এদিকে বিজেপির জন্যই এখন বাংলার মানুষের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়েছে। মানুষের উপর অত্যাচার করছে দিল্লির সরকার বলে অভিযোগ তৃণমূল সুপ্রিমোর। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দাগেন, ‘‌আগামী দিন মানুষের অস্তিত্ব থাকবে কিনা, বাংলার অস্তিত্ব থাকবে কিনা, হিন্দু–মুসলিমদের ভাষা থাকবে কিনা, আদিবাসী–মতুয়া–নমঃশূদ্র সকল মানুষের অস্তিত্ব থাকবে কিনা সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মানুষ যাতে ভোট দিতে না পারে সেটাই চাও বিজেপি। মানুষ তোমাদের ক্ষমা করবে না। বিজেপি শাসিত রাজ্যে গেলে বাংলার মানুষের উপর অত্যাচার করছো। সমস্ত বৈধ ভোটারের নাম তুলতে আবার সুপ্রিম কোর্টে যাব। কিন্তু দুঃখের বিষয়, নাম তো উঠবেই। কিন্তু সেটা ভোটের পর উঠলে তাঁদের অস্তিত্ব হয়তো থাকবে, কিন্তু ভোটটা তাঁরা দিতে পারবেন না। এটাই বিজেপি চায়।’‌

অন্যদিকে বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে বাংলার ৯০ লক্ষ নাম বাদ দিয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তাও তৃণমূল কংগ্রেস জিতবে বলে দাবি করেন তিনি। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তুলোধনা করে বলেন, ‘‌বাবাসাহেব আম্বেদকরের সংবিধান ধ্বংস করে দিচ্ছে। ৯০ লক্ষের নাম বাদ দিয়েছ, মনে রেখো তাতেও আমরা জিতব। পুরো গণতন্ত্রকে চৈত্র মাসের সেলের মতো বিক্রি করে দিয়েছ। এভরি অ্যাকশন হ্যাজ ইটস রিঅ্যাকশন। ওরা বাংলা বিরোধী। আপনারা বাংলাকে অসম্মান করবেন আর বাংলার মানুষের কাছে ভোট চাইবেন। এটা চলতে পারে না।’‌

এছাড়া কোটি কোটি টাকা দিয়ে প্রচার চলছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী। আর সেই সব প্রচার থেকে টাকার লোভ এবং মিথ্যে কথা বলা হচ্ছে বলে অভিযোগ তাঁর। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সতর্ক বার্তা, ‘‌জেনে রাখবেন, কোটি কোটি টাকা দিয়ে প্রচার চলছে। একটা ভোট যদি বিজেপিকে ভুল করেও দিয়েছেন, তা হলে আপনার অস্তিত্ব, ঠিকানা, সম্মান, জাতি, বর্ণ , বাংলা ভাষা চলে যাবে। বর্ডার এরিয়াতে অনেক ফোর্স আসছে। বিজেপি শেখাচ্ছে যাতে কেউ ভোট দিতে না পারে, তাঁদের আটকে দাও। ইভিএম মেশিন খারাপ হয়ে গেলে সেই মেশিনে ভোট দেবেন না।’‌

বাইকের নেশাই কাল!পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ইউটিউবার ‘সুমন রাইডার’

সুজি বা বেসন নয়, মাত্র ১০ মিনিটে বাড়িতে চটপট বানিয়ে ফেলুন পাউরুটির হালুয়া

হারিয়ে যাওয়া স্বাদ ফিরবে পাতে, বানিয়ে নিন খারকোল ডাটা দিয়ে চিংড়ির রসা  

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাত করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা শুনলে চোখ কপালে উঠবে

সদ্যোজাত কন্যাসন্তানকে জলের ড্রামে ডুবিয়ে খুন করলেন মা, মধ্যপ্রদেশে মর্মান্তিক কাণ্ড

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের