‘আমার মুখোমুখি বসুন সাহস থাকলে’,‌ প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা তিনটি জনসভা রয়েছে উত্তরবঙ্গে। তার মধ্যে মাথাভাঙা থেকে নির্বাচনী জনসভা শুরু করেন মুখ্যমন্ত্রী। তারপর আলিপুরদুয়ারে দ্বিতীয় সভা করেন তিনি। আর তৃতীয় সভা করেন দিনহাটায়। এখান থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়লেন তিনি। একইসঙ্গে বিজেপি এবং নির্বাচন কমিশনকে তুলোধনা করেন তিনি। ভোটের সময় মডেল কোড অব কনডাক্ট ভেঙে কাজ করছে বলে অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো।

এদিকে ভোটের সময় মডেল কোড অব কনডাক্ট ভেঙে কাজ করছে বিজেপি বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বাংলায় তো বিজেপির ডানা ছাঁটবেনই বলে কড়া ভাষায় নিশানা করেন তিনি। তাই দিনহাটার নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌নির্বাচনের সময় মডেল কোড অব কনডাক্ট ভেঙে যা খুশি করছ। এদের মতো মীরজাফর পাবেন না কোথাও। তৃণমূল এবার আরও অনেক বেশি আসনে জিতে বাংলা দখল করবে। কোচবিহার থেকে হোক শুরু। সারা বাংলায় জয়ের গর্জনে তৃণমূল ডাকবে গুরু গুরু। অমিত শাহ কাল বলেছেন, যাঁর নাম থাকবে না, তাঁকে তাড়িয়ে দেব। বর্ডারগুলি লক্ষ্য রাখবেন। বাইরে থেকে লোক ঢুকবে ভোট দিতে। অসম থেকে লোক আসবে। বাংলায় তো ডানা ওদের ছাঁটবই। বিজেপির রাজ্যে কোচবিহারের কত শ্রমিককে মেরেছে। লজ্জা করে না, সেই বাংলায় দাঁড়িয়ে ভোট চাও!‌’‌

অন্যদিকে এনআরসি’‌র নোটিস পাঠাচ্ছে অসম থেকে বলে অভিযোগ তোলেন তৃণমূলনেত্রী। বাইরে থেকে লোক নিয়ে এসে নিজেরাই বোমা মারবে বলেও সকলকে সতর্ক করেন তিনি। দিল্লির সরকারকে বিক্রি করে খাচ্ছে বলেও তুলোধনা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সুর সপ্তমে চ্যালেঞ্জ ছোড়েন, ‘‌বিজেপি সরকারকে ভাঙো। বিজেপির দুরাচারকে ভাঙো। দিনহাটায় আমি জানি ৩০–৩২ হাজার নাম কেটেছে। ভীরু–কাপুরুষের দল। মেঘের আড়াল থেকে লড়াই করে। সামনাসামনি লড়াইতে পারে না এরা। আমার মুখোমুখি দাঁড়াবার ক্ষমতা নেই। বসুন সাহস থাকলে। তার পর বাংলা দিকে তাকাবেন। এনআরসির নোটিস পাঠাচ্ছে অসম থেকে। বলছে যাদের নাম বাদ পড়েছে তাদের দেশ থেকে তাড়াবে। দেশটা কি তোমার জমিদারি নাকি।’‌

এছাড়া কখনও ধর্মের নামে, কখনও ভোটের নামে দেশকে বিক্রি করছে কেন্দ্রের সরকার বলে সুর চড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। বাংলার উপর হিংসা করা হচ্ছে এবং বাংলাকে দেখলেই মনে জ্বালা হচ্ছে বিজেপির বলে তোপ দাগেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় মোদি–শাহকে কাঠগড়ায় তুলে আক্রমণ করেন, ‘‌বাংলার উপর হিংসা, বাংলাকে দেখলেই মনে জ্বালা! যে লিস্টে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, বাইরে থেকে লোক নিয়ে এসে বাংলা দখল করার চেষ্টা করছে। কখনও ধর্মের নামে, কখনও ভোটের নাম বিক্রি করছ, কখনও লুটের নামে বিক্রি করছ। এই কোচবিহার জেলার জন্য তোমরা কি করেছ? আমরা করেছি। একটি পরিবার আমাদের সরকারের ৪–৫টি প্রকল্পের সুবিধা পায়। আমাদের সম্প্রীতি আমাদের ঐক্যবদ্ধ করেছে।’‌

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

কানাডায় অ্যামি ভির্কের গাড়িকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন পঞ্জাবি গায়ক

খাবারের পর এবার ওষুধের দোকানে অভিযান, দুর্গাপুজোর আগে কড়া নজরদারি প্রশাসনের

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের