এবার জেলা সফরে তৃণমূল সুপ্রিমো, বিজেপি বিরোধী সুর সপ্তমে তুলবেন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে আগামী সপ্তাহ থেকেই প্রত্যেক জেলায় ভোট প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। ইদ মিটলেই প্রতিটি জেলায় গিয়ে বিজেপি বিরোধী সুর সপ্তমে তুলবেন তৃণমূলনেত্রী। আর সেখান থেকেই বেঁধে দেবেন দলের জয় নিশ্চিত করার রণকৌশলও।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী। সেখানেও প্রচার করতে নামবেন তিনি। ইতিমধ্যেই তাঁর কেন্দ্রে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। কদিনের মধ্যেই প্রকাশ্যে আসবে মুখ্যমন্ত্রীর জেলা সফরের চূড়ান্ত সফরসূচি। আর প্রতিবারের মতো এবারও ভোট প্রচার শুরুর জন্য তিনি উত্তরবঙ্গকেই বেছে নিতে চলেছেন বলে সূত্রের খবর। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে প্রচার করা শুরু করে দিয়েছেন। এবার নির্বাচনী প্রচারে জেলা সফর শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন উত্তর থেকে দক্ষিণ সব প্রার্থীই অপেক্ষা করছেন তাঁদের এলাকায় মুখ্যমন্ত্রীর জনসভার।

অন্যদিকে বিজেপি এবং নির্বাচন কমিশন হাত মিলিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কৌশল করেছে বলে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার রান্নার গ্যাসের দাম বাড়ানোর পাশাপাশি আকাল তৈরি করে মানুষজনকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এইসব ইস্যুর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর পর্বের শুরু থেকেই সরব হয়েছেন। এবার নির্বাচনী প্রচারে গিয়ে এই ইস্যুগুলিতেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে তিনি সুর সপ্তমে তুলবেন বলে মনে করা হচ্ছে।

তাছাড়া রাতের অন্ধকারে নির্বাচন কমিশনের গুপ্ত তাণ্ডব নিয়েও মানুষের সামনে তথ্য তুলে ধরবেন দলনেত্রী। এই বিষয়ে দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ জানিয়েছেন, সকলেই মুখ্যমন্ত্রীর আসার জন্য অপেক্ষা করে আছে। মুখ্যমন্ত্রী এসে বিধানসভা নির্বাচনের লড়াইয়ের অভিমুখ ঠিক করে দেবেন। এবার দু’‌দফার নির্বাচনের প্রথম দফায়, ২৩ এপ্রিল হচ্ছে ১৫২টি আসনে। বাকি ১৪২টি আসনে নির্বাচন হবে ২৯ এপ্রিল। প্রথম দফাতেই ভোট হবে উত্তরবঙ্গে। তাই উত্তরবঙ্গ থেকেই মুখ্যমন্ত্রীর জেলা সফর শুরু হওয়ার কথা জানা গিয়েছে।

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের

‘অপসারণ নয় জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে,’ হুঙ্কার অভিষেকের

ভাঙাচোরা কুড়িয়ে দিন কাটানো বৃদ্ধের ব্যাঙ্কে মিলল ৫০ লক্ষ টাকা, কীভাবে সম্ভব?

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

‘এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না’, নন্দীগ্রামে ভোটের শুরুতেই দাবি মিলন প্রধানের

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ