তাপপ্রবাহের মাঝেই বুধবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী, নেওয়া হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

বিভিন্ন জরুরি বিষয় নিয়ে বুধবার নবান্নে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন বিভিন্ন বিভাগের সচিব, জেলাশাসক, পুলিশ সুপাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিভিন্ন জরুরি বিষয় নিয়ে বুধবার নবান্নে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তীব্র গরমের জেরে স্কুলের গ্রীষ্মের ছুটি এগিয়ে নিয়ে আসা হবে কিনা তা নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে। একইসঙ্গে রাজ্যে বৃষ্টি কম হওয়ার জেরে কার্যত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলছে। সুত্রের খবর, কীভাবে এই পরিস্থিতিতে বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় বাড়িয়ে জনজীবন স্বাভাবিক রাখা যাবে বুধবারের বৈঠকে এই বিষয় নিয়েও আলোচনা হবে। মুখ্যমন্ত্রীর ওই বৈঠকে ভারচুয়ালি উপস্থিত থাকবেন মুখ্যসচিব থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন ব্লকের বিডিও আধিকারিকরাও। বৈঠকে থাকবেন বিভিন্ন বিভাগের সচিব, জেলাশাসক, পুলিশ সুপাররা।বুধবার  বিকেল তিনটেয় হবে বৈঠক।

আগামী মে মাসে ফের রাজ্যের বিভিন্ন জায়গায় বসতে চলেছে ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) ক্যাম্প। একইসঙ্গে বিভিন্ন জায়গায় হবে ‘পাড়ায় সমাধান’ কর্মসূচিও। তার আগে বুধবারের বৈঠকে এই দুই প্রকল্পের প্রস্তুতি নিয়েও আলোচনা হতে পারে। জানা গিয়েছে, ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত ‘দুয়ারে সরকার’ কর্মসূচি চলবে। ইতিমধ্যে রাজ্যে মোট ১.৩৭ লক্ষ দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে। ৬ কোটি ৪৪ লক্ষ মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন বলে জানা গিয়েছে। তার মধ্যে ৪ কোটি ৫০ লক্ষ মানুষ উপকৃত হয়েছন কোনও না কোনও পরিষেবা পেয়ে। বাংলার সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্প সম্প্রতি উত্তরপ্রদেশে  পুরস্কৃত হয়েছে।

অন্যদিকে বাংলার বিভিন্ন জায়গায় অতি গরমের জেরে মৃত্যুর ঘটনাও ঘটছে। গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। এই অবস্থায় স্কুল পড়ুয়াদের কথা মাথা রেখে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার জন্য আলোচনা হতে পারে। উল্লেখ্য দু’বছর আগে রাজ্যে তাপপ্রবাহের কারণে স্কুলের গরমের ছুটি এগিয়ে এনেছিলেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি জঙ্গলমহলে একের পর এক উদ্ধার হচ্ছে মাওবাদী নামাঙ্কিত পোস্টার। কখনও শাসকদলের নেতাদের হুমকি দিয়ে পোস্টার পড়ছে তো কখনও কিষেণজির খুনের বদলা চেয়ে পড়ছে পোস্টার। এই আবহে জঙ্গলমহল জুড়ে হাই অ্যালার্ট জারি করেছে গোয়েন্দারা। সূত্রের খবর এদিন মুখ্যমন্ত্রীর বৈঠকে মাওবাদী বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

রাশিফল: সংসারে অশান্তি, মায়ের সঙ্গে তীব্র ঝামেলা হওয়ার সম্ভাবনা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ