মঙ্গলে বর্ধমান সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুতি জোর কদমে

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: আর মাত্র কয়েক ঘন্টা বাকি, মঙ্গলবার, ২৬ অগাষ্ট পূর্ব বর্ধমান জেলায় সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)।বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের পাশে বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। সভা ঘিরে জেলা প্রশাসনিক আধিকারিকদের তৎপরতা তুঙ্গে। বারবার সভাস্থল পরিদর্শন করছেন জেলা প্রশসনের আধিকারিকরা। সোমবার জেলাশাসক(DM) আইসা রানী ও অতিরিক্ত জেলাশাসক(ADM) তীর্থঙ্কর বিশ্বাস রাস্তা এবং সভাস্থল শেষ মুহূর্তে পরিদর্শন করেন।জানা গিয়েছে, পূর্ব ও পশ্চিম বর্ধমান মিলিয়ে এই বৃহৎ সভা আয়োজন করা হয়েছে।

তবে মুখ্যমন্ত্রীর(CM) সফরকে ঘিরে বিরোধীদের সমালোচনা থামছেই না।সিটু নেতা দীপঙ্কর দে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “শুনছি বর্ধমান শহরে আসছেন মুখ্যমন্ত্রী। আমি ওনার কাছে জানতে চাই, যেহেতু প্রশাসনিক সভা তাই মঞ্চে পৌরসভার চেয়ারম্যান, বর্ধমান দক্ষিণের বিধায়ক ও জেলা স্তরের আধিকারিকরা থাকবেন—ওনাদের জিজ্ঞাসা করুন বর্ধমান শহর কেন জলের তলায়? মানুষের ঘরে জল ঢুকছে কেন? রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়েছে কেন?মুখ্যমন্ত্রী আসবেন বলে হঠাৎ দিন রাত এক করে কাজ চলছে। এতে মানুষ বুঝতে পারছে, আসল উন্নয়ন কোথায়। জনগণের করের টাকায় যে এলাহী আয়োজন হচ্ছে, সেটা কি রিলিফ দেওয়ার জন্য, নাকি রাজনৈতিক দলীয় সভায় পরিণত হবে প্রশাসনিক সভা? মুখ্যমন্ত্রী আসছেন, অথচ বর্ধমান জলের তলায়। এ নিয়ে পৌরসভা, বিডিও, বিধায়করা কী বলবেন, সেই জবাব চাই আমরা”।

এদিকে বিজেপি নেতা গোপাল চট্টোপাধ্যায় ব্যঙ্গ করে মন্তব্য করেন, “মুখ্যমন্ত্রী আসবেন, এতে অবাক হওয়ার কিছু নেই। প্রধানমন্ত্রী একটার পর একটা প্রকল্পের উদ্বোধন করছেন, সেটা দেখে মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। তাই তাকেও আসতেই হচ্ছে। বর্তমানে জেলায় বৃষ্টির কারণে প্রায় সব শহরই জলমগ্ন। মুখ্যমন্ত্রী এসে যদি রাস্তার জমা জলে কয়েকটা মাছ ছেড়ে ‘মৎস হাব’-এর উদ্বোধন করেন, তাহলে ভালো হবে। যেহেতু ওনারা উন্নয়নের নামে হাব করতে ভালোবাসেন, এটা কিন্তু বেশ মানানসই হবে”।

তবে বিরোধীদের অভিযোগ ও কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ শাসক শিবির। পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম জানান,“মুখ্যমন্ত্রীর সফর মানেই উন্নয়নমূলক পদক্ষেপ। তিনি আসছেন, এটা আমাদের কাছে গর্বের বিষয়। বিরোধীরা সমালোচনা করবেই, কিন্তু প্রশাসনিক সভা থেকে মানুষের জন্য নতুন দিশা মিলবে, এটাতে আমরা নিশ্চিত । বিরোধীদের কটাক্ষতে উন্নয়ন থেমে থাকবে না। উন্নয়ন হবে মানুষ উপকৃত হবে। উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজ এগিয়ে নিয়ে যাবেন।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর