৩ দিনের জেলা সফরে বহরমপুর পৌঁছলেন মমতা, বুধবার গাজোলে সভা

Share:

নিজস্ব প্রতিনিধি ,বহরমপুর: দু’দিনের মালদা ও মুর্শিদাবাদ সফরে মঙ্গলবার বিকেলে বহরমপুর পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মঙ্গলবার তিনি রাত্রি বাস করবেন বহরমপুর সার্কিট হাউসে। সূত্রের খবর অনুযায়ী বুধবার সকালে তিনি হেলিকপ্টারে বহরমপুর থেকে রওনা দেবেন মালদার গাজলের উদ্দেশ্যে। সেখানে তিনি গাজোলে কলেজ ময়দানে জনসভা করবেন। এসআইআর সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় মালদাবাসীকে তিনি বার্তা দেবেন। এরপর সেখান থেকে হেলিকপ্টারে তিনি পুনরায় ফিরে আসবেন বহরমপুরে(Baharampur)। বুধবার বহরমপুরে ফিরে হেলিপ্যাড সংলগ্ন ময়দানে যে খাদি মেলা হচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী যেতে পারেন। বুধবার সন্ধ্যায় বহরমপুর সার্কিট হাউসে জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ জেলার আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকে বসবেন। এরপর রাত্রি বাস করবেন বহরমপুর সার্কিট হাউসে।

বৃহস্পতিবার সকালে বহরমপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা করে মুখ্যমন্ত্রী পৌঁছবেন সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে করতে বহরমপুর স্টেডিয়ামে। সেখান থেকে তিনি জনসভার মাধ্যমে এস আই আর সহ বর্তমান রাজনীতির বঙ্গ পরিস্থিতি নিয়ে বার্তা দেবেন মুর্শিদাবাদবাসীকে। বৃহস্পতিবার বিকেলে বহরমপুর স্টেডিয়ামে জনসভার শেষে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী রওনা দেবেন কলকাতার পথে। এদিকে,মঙ্গলবার দুপুর ৩:১৫ নাগাদ ডুমুরজলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টার চেপে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি সাংবাদিকদের কিছু বলতে চাননি।বহরমপুরে নামল মুখ্যমন্ত্রী ।বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে অস্থায়ী হ্যালিপ্যাডে মুখ্যমন্ত্রী এসে পৌঁছান বিকাল ৪:১৫ নাগাদ। আগামী তিনদিন মুর্শিদাবাদ জেলা সফরে থাকবেন মুখ্যমন্ত্রী । মঙ্গলবার বিকালে পৌঁছানোর পরেই তিনি বুধবার মালদা জেলায় যাবেন। এরপর বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়াম মাঠে তিনি জনসভা করবেন। মুখ্যমন্ত্রী বহরমপুরে এসে পোঁছাতেই প্রশাসনিক মহলে সাজসাজ রব। উচ্ছাসে ফেটে পড়েন দলীয় কর্মী ও সমর্থকরা।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে