করমণ্ডল: অল্প আহতদের ধীরে ধীরে স্থানান্তরিত করা হবে বাড়ির কাছের হাসপাতালে, জানালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, যারা অল্প আহত তাঁদের ধীরে ধীরে বাড়ির কাছের হাসপাতালে নিয়ে আসা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়েছিলেন ওড়িশার কটকে। নির্দেশ দিয়েছিলেন, অল্প আহত যারা বাড়ি বা রাজ্যে ফিরতে ইচ্ছুক তাঁদের ফেরানো হোক। এদিন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে আহত ট্রেনযাত্রীদের দেখে বেরিয়ে তিনি বলেন, যারা অল্প আহত তাঁদের ধীরে ধীরে বাড়ির কাছের হাসপাতালে নিয়ে আসা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, যিনি সুস্থ হয়েছেন তবু চিকিৎসা প্রয়োজন তাঁদের ধীরে ধীরে বাড়ির কাছের হাসপাতালে স্থানান্তরিত করা হবে। যেমন যার বাড়ি দক্ষিণ ২৪ পরগণায় তাঁকে স্থানান্তরিত করা হবে বাঙ্গুরে। আবার যার বাড়ি মেদিনীপুরে তাঁর চিকিৎসা হবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তবে রাজ্য এবং ওড়িশায় সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরাই।

আগেও ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি আবারও বলেন, নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। গুরুতর আহতরা পাবেন ১ লক্ষ টাকা। অল্প আহতরা পাবেন ৫০ হাজার টাকা। যারা আরও কম আহত তাঁরা পাবেন ২৫ হাজার টাকা। যে সমস্ত যাত্রীরা রক্ষা পেয়ে ফিরেছেন তাঁরা ট্রমায় আছেন। এঁদের সকলকে এককালীন ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। দেওয়া হবে চাল-ডাল সহ রান্নার প্রয়োজনীয় উপকরণ। আপাতত ৩ মাস করে দেওয়া হবে ২ হাজার টাকা করে। নিহত এবং অঙ্গহানি হয়েছে এমন পরিবারের এক সদস্য পাবেন হোমগার্ডের চাকরি।

উল্লেখ্য, আগামিকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে নিহত এবং আহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?