ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে আইনশৃঙ্খলা এবং জনস্বাস্থ্যের বিষয়ে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। আজ, বৃহস্পতিবার পুলিশ সুপারদের এবং কলকাতা পুলিশের কমিশনারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে শব্দ নিয়ন্ত্রণ থেকে শুরু করে প্রকাশ্যে পশুবলি বন্ধে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই জারি হওয়া নির্দেশিকা মেনে প্রকাশ্যে পশুহত্যা সংক্রান্ত নিয়ম কার্যকর করা এবং সেটি যাতে যথাযথভাবে পালন করা হয় তা নিয়ে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে পুলিশের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, কোনও ধর্মীয় স্থান থেকেই নির্ধারিত মাত্রার বাইরে যেন শব্দ ছড়িয়ে না পড়ে। শব্দদূষণ নিয়ন্ত্রণে আগের নির্দেশ কার্যকর হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতেও পুলিশ প্রশাসনকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনালয়ের নামে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যেন ব্যাহত না হয় সেটাও লক্ষ্য রাখতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত সাউন্ড লিমিট মেনে চলা হচ্ছে কিনা সেটাতেও নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। কারণ বহু মানুষের এই নিয়ে অভিযোগ আছে। যা জমাও পড়েছে।

অন্যদিকে প্রকাশ্যে পশুহত্যা এবং নিয়মের বাইরে পশুবলি নিয়েও কড়া বার্তা দিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি যে নির্দেশিকা জারি হয়েছে, সেটা কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্দিষ্ট অনুমোদিত জায়গা ছাড়া গবাদি পশু বলি দেওয়া যাবে না। বিশেষ করে গরু, মহিষ, বলদ বা বাছুরের মতো পশুর ক্ষেত্রে আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই বিষয়টি নিশ্চিত করতে হবে প্রশাসনকেই। এমনকী বেআইনিভাবে গাড়িতে করে পশু পরিবহণের ঘটনাও বরদাস্ত করা হবে না। এমন ঘটনা সামনে এলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এছাড়া আগামী শনিবার ডায়মন্ডহারবার যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর ওখানে গিয়ে বৈঠক করবেন আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে বলে জানা গিয়েছে। গত বুধবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, যত্রতত্র পশুবলি বা আইন বহির্ভূতভাবে পশু হত্যা এখন থেকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। ১৯৫০ সালের সংশ্লিষ্ট আইন আরও কঠোরভাবে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা যাতে মানা হয় তার নির্দেশও দেওয়া হয়েছে আজকের বৈঠকে বলে সূত্রের খবর।

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

বিজেপি জেতার আনন্দে মেতেছে কলকাতা, নাইটক্লাবে বাজছে মমতার ‘হাম্বা হাম্বা’ গান

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়