উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পশ্চিমবঙ্গে এখন নতুন সরকার তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী পদে বসেই জেলা সফর শুরু করেছেন শুভেন্দু অধিকারী। ডায়মন্ডহারবার দিয়ে তা শুরু হলেও সূচিতে রয়েছে পশ্চিম বর্ধমান এবং উত্তরবঙ্গও। একইসঙ্গে একাধিক জেলায় সফরে যাবেন তিনি। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সেরেই ওইদিনই পশ্চিম বর্ধমানে যাবেন শুভেন্দু অধিকারী। আজ, শনিবার ডায়মন্ডহারবার গিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এবার সেখান থেকে নন্দীগ্রামে যাচ্ছেন তিনি। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক পশ্চিম বর্ধমান, উত্তরবঙ্গ সফর এবং প্রশাসনিক বৈঠক নিয়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী ২০ মে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করার পর ২১ মে তাঁর দুর্গাপুরেও গিয়ে রাঢ়বঙ্গ নিয়ে অন্য একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে উত্তরবঙ্গের নানা উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ উত্তরবঙ্গে গিয়ে উন্নয়ন নিয়ে নানা কথা বলতে চান তিনি। সেখানে নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি যাতে বাস্তবায়িত হয় তা নিয়েও কথা বলবেন মু্খ্যমন্ত্রী বলে সূত্রের খবর।

অন্যদিকে পুলিশের শীর্ষকর্তারা–সহ জেলা প্রশাসনের অফিসারদের নিয়ে উত্তরবঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে। জেলার প্রশাসনিক বিষয়গুলি পর্যালোচনা করে দেখবেন শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় বৈঠকে অগ্রাধিকার পাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী চা–বাগান থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গেও কথা বলবেন এমনই কর্মসূচি ঠিক হয়েছে। ওই প্রশাসনিক বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং সামাজিক প্রকল্পের কাজে গতি আনা নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর।

এছাড়া উত্তরবঙ্গের ৮ জেলার ৫৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অধিকাংশই নিজেদের দখলে রেখেছে বিজেপি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৮টি আসনের মধ্যে সাতটিতেই জয়ী হয়েছিল বিজেপি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভাল ফল করেছে বিজেপি। তারপর সেখানে মুখ্যমন্ত্রী হয়ে প্রথম যাবেন শুভেন্দু অধিকারী। আর তাই সেখানে এখন প্রস্তুতি চরমে উঠেছে।

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী