আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ মঙ্গলবার একাধিক প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। হেলিকপ্টারে করে তিনি রওনা দিয়েছিলেন কেশপুরের উদ্দেশ্যে। তবে কেশপুরে যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে দেখা দেয় যান্ত্রিক সমস্যা। তাই কোলাঘাটে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। 

জানা গিয়েছে হেলিকপ্টার কোলাঘাটে জরুরি অবতণ করার পর সড়কপথে তিনি রওনা দিয়েছেন কেশপুরের উদ্দেশ্যে।  আত্মবলিদান দিবসে শহিদ ক্ষুদিরাম বসুর জন্মভিটে কেশপুরের মোহবনিতে যাওয়ার পথেই ঘটেছে এই ঘটনা। প্রতি বছরই ১১ অগস্ট দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। রাজ্যে পালাবদলের পর চলতি বছরে সেখানেই উপস্থিত থাকবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। শহিদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা  জানাবেন তিনি। 

আরও পড়ুন: নিয়োগ প্রক্রিয়ায় ফের জট! আপাতত স্থগিত মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশন 

মুখ্যমন্ত্রী আসার খবরে খুশি মোহবনির বাসিন্দারা। এলাকার সাধারণ মানুষের দাবি স্বাধীনতার ৭৯ বছরে প্রথমবার কোনও মুখ্যমন্ত্রী বিপ্লবী ক্ষুদিরাম বসুর মাটিতে পা রাখতে চলেছেন । কেশপুরে সফরের পর সেখান থেকে তিনি যাবেন বাঁকুড়ায়। উল্লেখ্য,  দুই মেদিনীপুরে আবহাওয়াও খারাপ রয়েছে। জারি করা হয়েছে বৃষ্টির কমলা সতর্কতা। দুপুরের পর থেকে ভারী বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। সেই কারণেই কোনও ঝুঁকি না নিয়েই সড়ক পথে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এই মুহূর্তে কপ্টারটি মেরামতের কাজ চলছে। সমস্যা সমাধান হলে ওই কপ্টারেই ফিরবেন শুভেন্দু অধিকরী।    

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র