Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি সরকারের প্রথম বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী । পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। শনিবার ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে বৈঠকে ঘোষণা করলেন অমিত শাহ। বিধায়কদের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করলেন অমিত শাহ।জানা গেছে ,মোট আটটি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবেই একই নাম আসে। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু কোন দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারী কেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করছি বলে অমিত শাহ জানান।

সাধারণত যে কোন রাজ্যে নির্বাচনের পর বিধানসভার পরিষদীয় দলনেতা বাছাইয়ের সময় কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সেই রাজ্যে পাঠান বিজেপির দিল্লির নেতৃত্ব। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রধান পর্যবেক্ষক হয়েছিলেন অমিত শাহ স্বয়ং। সহকারি পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি । শুক্রবার বিকেলে নিউটাউনে বিশ্ব বাংলার কনভেনশন সেন্টারে বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা তথা বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম চূড়ান্ত করা হয়। বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে বিজেপি নেতৃত্ব। বিধায়কদের সমর্থন নিয়ে শুভেন্দু এবার লোক ভবনে যাবেন এবং রাজ্যপাল আরএন রবির কাছে সরকার গঠনের আর্জি জানাবেন। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী যে হচ্ছেন তাতে নিশ্চিত ছিল পদ্ম শিবির। ভোটের ফল ঘোষণার পর থেকে মুখ্যমন্ত্রীর পদে তাকে বসানোর জন্য দাবী জোরালো হয়েছিল। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে শুভেন্দু নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জিতেছিলেন ১৯৫৬ ভোটে। পাঁচ বছর আগে নন্দীগ্রামে মমতাকে হারানোর পর এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মমতাকে ভবানীপুরে হারান শুভেন্দু।

তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুধু জয় পাননি, আগের চেয়ে জয়ের ব্যবধান বাড়িয়েছেন। ভবানীপুরে মমতাকে তিনি ১৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রীর এইরকম সামনাসামনি নির্বাচনী লড়াই বিরল ঘটনা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারিয়ে দেন শুভেন্দু অধিকারী। এরপরই বিজেপির অন্দর থেকে দাবি ওঠে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করা হোক। গত কয়েকদিন থেকে বাংলার নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জোর জল্পনা ছিল। এর আগে অনেক রাজ্যেই সরকার গঠন করতে গিয়ে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণায় চমক দিয়েছে বিজেপি। শাসক দলে পরিচিতি ও দলের নেতা নির্বাচন করা হয়েছে এমন কাউকে যার কথা কেউ ভাবেনি। তবে অন্য রাজ্যের মত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে খুব বেশি চমক দেওয়ার সুযোগ ছিল না। মমতাকে ভবানীপুরে হারিয়ে শুভেন্দু মুখ্যমন্ত্রী পদে নিজের দাবি আগেই জোরদার করে ফেলেছিলেন। তাই উপেক্ষা করা সম্ভব হয়নি ।দলের অন্দরে একটি অংশে ক্ষোভ তৈরি হতে পারতো। নির্বাচনে এত বড় জয়ের পর সেই ঝুঁকি আর নেয়নি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

বঙ্গে পদ্ম ফুটতেই ১৩ বছর পর মুক্তি পাচ্ছে পরম-রুদ্রর ‘হাওয়া বদল’-এর সিক্যুয়েল

বাংলার রাজনীতি ও নির্বাচন হিংসামুক্ত করার ডাক দিলেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে

থালায় সাজানো প্রিয় খাবার, পরলোকে পোষ্য লাকি’র শান্তি কামনায় বিশেষ পুজো দেবের

ঘাড় দিয়ে ৯০০০ কেজির বাস টানলেন এই ব্যক্তি, তোলপাড় সোশ্যাল মিডিয়া

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, গ্রেফতার ৬

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

ঝালমুড়ি-রসগোল্লার স্টল, বাজবে রবীন্দ্রসঙ্গীতও, আর কী চমক থাকবে ব্রিগেডের শপথ অনুষ্ঠানে ?

রাজ্যে ষষ্ঠ ঘোকসাডাঙ্গার রৌনক মিত্র, প্রাপ্ত নম্বর ৬৯২, হতে চায় অধ্যাপক