ভোটের আগেই দেওয়াল দখলের অভিযোগের বন্যা কমিশনের কাছে

Share:

নিজস্ব প্রতিনিধি:   ভোট ঘোষণা হয়ে গিয়েছে বেশ কিছুদিন হয়ে গেল। রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীর নাম ঘোষণা করে  দিয়েছে ইতিমধ্যেই। এবার  ইলেকশন কমিশনের কাছে বিভিন্ন বিষয়  নিয়ে অভিযোগ জমা পড়তে শুরু করেছে । সব থেকে বেশি অভিযোগ জমা পড়ছে দেওয়াল দখলকে কেন্দ্র করে। শাসক থেকে বিরোধী রাজনৈতিক দলেগুলোর তরফ থেকে এই অভিযোগেই বিধস্ত নির্বাচন কমিশন। ওই সব অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে ফ্লাইং এফএসটি ও এসএসটি –কে।

বিভিন্ন ক্ষেত্রে সিপিএম ও বিজেপি আঙ্গুল তুলছে শাসকের বিরুদ্ধে তো আবার পাল্টা দাবিও তাদের তরফ থেকেও করা হয়েছে। ইতিমধ্যেই পশ্চিম দুর্গাপুর বিধানসভা কেন্দ্রের করঙ্গপাড়া পোস্ট অফিসের দেওয়াল মুছতে গিয়ে প্রহৃত হয়েছেন নির্বাচন কমিশনের এসএসটির দুই সদস্য। হুগলির সপ্তগ্রামেও দেওয়াল দখলের লড়াইয়ে জড়িয়েছেন তৃণমূল-সিপিএম।  এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই দেখছে কমিশন। নির্বাচন কমিশনের কাছে কোনো অভিযোগ জানানোর জন্য ১৯৫০ নম্বর এখন থেকেই চালু আছে। সেখানেই সব থেকে বেশি এই বিষয় অভিযোগ আসছে বলেই সূত্রের খবর। গত ৭ দিনে প্রায় লক্ষাধিক অভিযোগ জমা পড়েছে। মুর্শিদাবাদ, হুগলি, পূর্ব বর্ধমান থেকেও বেশ কিছু অভিযোগ এসেছে। যা নির্বাচনী আদর্শ আচরণ বিধি ভঙ্গ করেছে। এর মধ্যে ৩ লক্ষ ১১ হাজার ৮২৯টি অভিযোগ সরকারি হাসপাতাল এবং বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ভবনের দেওয়াল দখলের। বেসরকারি বাড়ির দেওয়াল দখলের অভিযোগ জমা পড়েছে ১৯ হাজার ৯০২টি। ফলে অভিযোগ বেশ গুরুত্ব দিয়ে দেখছে কমিশন।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের পুরনো চিঠিতে বিজেপি সিলমোহর, সরব অভিষেক

সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গিয়েছে পশ্চিম বর্ধমান থেকে। মোট ৩৫ হাজার ৭৯৮টি। বিধানসভা ভোট আসন্ন ফলে রাজ্যে আদর্শ আচরণ বিধি  লাগু আছে। কমিশনের নির্দেশে নির্বাচন দপ্তরে এই অভিযোগ সোনার জন্য একটি আলাদা সেল করা হচ্ছে বলেই সূত্রের খবর। এ ছাড়া তিন জন সরকারি আধিকারিক ও ছ’জন মাইক্রো অবজ়ার্ভার তাঁকে সাহায্য করবেন। চালু করা হচ্ছে আরও একটি ফোন নম্বর। এ ছাড়া শুধু অভিযোগ জানানোর জন্য থাকবে একটি ই–মেল। ফলে ২০২৬ সালের ভোটকে কেন্দ্র করে আরো কড়া মনোভাব নির্বাচন কমিশনের।

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে জেরায় পাক চক্রের পর্দাফাঁস

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

বিহারের বাঁকিপুর বিধানসভার উপনির্বাচন: গণনার শুরুতেই এগিয়ে গেলেন প্রশান্ত কিশোর

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু