নির্বাচন কমিশনের পুরনো চিঠিতে বিজেপি সিলমোহর, সরব অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনী কর্মকর্তার পুরানো চিঠিতে বিজেপির সিলমোহর নিয়ে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । সোশ্যাল মিডিয়ায় চিঠির ছবি পোস্ট করে সরব হয়েছেন তিনি।

অভিষেক লিখেছেন, ঠিক এই ভাবেই বিচার বিভাগের কর্তৃত্ব খর্ব করা হয়েছে। ভারতের প্রধান বিচারপতিকে সিইসি নির্বাচন প্যানেল থেকে অপসারণ করা হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে, খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টের রায়গুলোতে রাজনৈতিক ছাপ স্পষ্ট হয়ে উঠবে। যারা সংবিধান রক্ষার শপথ নিয়েছেন, তারাই এখন সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মূল ভিত্তিকেই নষ্ট করছেন। কর্তব্য ও গণতন্ত্র উভয়ের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। আমাদের প্রতিষ্ঠানগুলোর জন্য এটা উদ্বেগজনক অধঃপতন!

২০১৯ সালের ১৯ মার্চের একটি চিঠি মুখ্য নির্বাচন কমিশনের দফতর থেকে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো হয়েছিল। পাঠানো হয়েছিল বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলকেও। চিঠির তলায় রয়েছে বিজেপির কেরল রাজ্যশাখার নাম এবং পদ্মচিহ্নের সিল। এই ছবি সামনে এনেই নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতার ওপরে প্রশ্ন উঠেছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালের ওই ঘটনার জেরে সংশ্লিষ্ট আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

কমিশনের চিঠিতে কী করে বিজেপি সিলমোহর এল, সেই অভিযোগ সামনে আসার পরে কমিশনের তরফে বিষয়টিকে ক্ল্যারিকাল মিসটেক হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই চিঠিকে হাতিয়ার করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সমাজমাধ্যমে প্রথমে নিশানা করেথিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। এবার সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি, টার্বুলেন্সে পরে জখম যাত্রীরা

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

বিষ্ণুপুরে কৃষ্ণ মন্দিরের বকুল-বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ, অলৌকিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

মাত্র ১৮ বছর বয়সে প্রফেসর, ইতিহাস গড়ে গিনেস বুকে মার্কিন তরুণ, ভাঙলেন ৩০৬ বছরের রেকর্ড

চোখের চিকিৎসায় মিলবে বিদেশ যাওয়ার অনুমতি? বুধবার হাইকোর্টে অভিষেকের ভাগ্য নির্ধারণ

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন