পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুনের অপরাধে স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড চুঁচুড়া আদালতের। নিহত গৃহবধূর নাম মধুমিতা সোলাঙ্কি কোনাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুনের অপরাধে স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড চুঁচুড়া আদালতের। নিহত গৃহবধূর নাম মধুমিতা সোলাঙ্কি কোনাই। আজ, বৃহস্পতিবার (২ জুলাই) চুঁচুড়া আদালতের বিচারক কৌস্তভ মুখোপাধ্যায় এই রায় দিয়েছেন। গত ২০২০ সালের ২৩ নভেম্বর হুগলির ত্রিবেণীর বাসিন্দা বিনীত কোনাইয়ে সঙ্গে বিয়ে হয় মধুমিতার। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে মধুমিতার উপর অত্যাচার চলতেই থাকতো তাঁর শ্বশুরবাড়ির লোকজনের। বাপের বাড়ি থেকে টাকা আনার জন্যে জুলুমবাজি করত তাঁরা। এইভাবে পণের দাবিতে দিনের পর দিন তাঁদের মেয়ের উপর শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করেছে অভিযুক্তের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। দিনের পর দিন অত্যাচারের মাত্রা বাড়তেই থাকে।

এরপর গত ২০২২ সালের ২৭ মে মৃতার স্বামী বিনীত মধুমিতার কেরোসিন তেল ঢেলে দেয়। এবং তাঁর শ্বশুর বিশ্বনাথ তাঁর গায়ে আগুন ধরিয়ে দেয়। গৃহবধূর আর্তনাদ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা মধুমিতাকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। ২৮ মে হাসপাতালে গৃহবধূ পুলিশকে জবানবন্দিতে সবটা বিস্তারিত জানান। এরপর তাঁর অবস্থার অবনতি হওয়ায় কলকাতার মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় তাঁকে। প্রায় ৭৫ শতাংশ অগ্নিদ্বগ্ধ হওয়ায় মাস দেড়েক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াইয়ের পর ২০২২ সালের ১১ জুলাই মৃত্যু হয় মধুমিতার। এই ঘটনার পরপরই গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে মগরা থানায় অভিযোগ দায়ের করা হয়।

এরপর স্বামী, শ্বশুরসহ পরিবারের চার জনকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে ৪৯৮(বধূ নির্যাতন), ৩০২(খুন) এবং ৩৪(সংগঠিত ভাবে অপরাধ) ধারায় মামালা দায়ের করা হয়। এই মামলায় ১২ জনের স্বাক্ষী গ্রহণ করা হয়েছে। তবে পরবর্তীকালে গৃহবধূর শাশুড়ি ও দেওরকে মুক্তি দেওয়া হয়। প্রায় ৪ বছর মামলা চলার পর অবশেষে আজ বৃহস্পতিবার,  স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড দিল হুগলির চুঁচুড়া আদালত। পাশাপাশি বধূ নির্যাতনের ক্ষেত্রে ৫০০০ টাকা এবং খুনের দায়ে ১০০০০ টাকা জরিমানা করা হয়েছে তাঁদের।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি