প্রচার ফেলে মুমূর্ষ রোগীকে রক্ত দিতে ছুটলেন কল্যাণীর CPIM প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, কল্যাণী : নির্বাচনকে সামনে রেখে প্রচার সারছেন সব রাজনৈতিক দল। নিজের নিজের কেন্দ্রে মানুষের কাছে গিয়েছে প্রচার করছেন। এমনই প্রচারে বেড়িয়ে আচমকাই হাসপাতালে ছুটলেন সিপিএম প্রার্থী। অবাক হয়ে যান কর্মী সমর্থকরাও। প্রচারের ফাঁকে নদীয়ার কল্যাণীর CPIM প্রার্থী সবুজ দাস জেএনএম হাসপাতালে “ও নেগেটিভ” রক্ত দিয়ে মুমূর্ষ এক রোগীর প্রাণ বাঁচালেন। ভোটের আবহে এটি একটি মানবিক ঘটনা।

জানা গিয়েছে, কল্যাণীর গয়েশপুর-কাটাগঞ্জের বাসিন্দা বিজয় পাল বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। ধীরে ধীরে কমে যাচ্ছিল তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা। পরিস্থিতি অবনতি হওয়ায় শুক্রবার তাঁকে ভর্তি করা হয় কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। চিকিৎসকেরা দ্রুত রক্ত দেওয়ার পরামর্শ দেন। কিন্তু সমস্যার জায়গা ছিল অন্যত্র। বিজয় পালের রক্তের গ্রুপ ‘ও নেগেটিভ’, যা অত্যন্ত বিরল। ফলে সেই গ্রুপের রক্ত জোগাড় করা হয়ে উঠছিল দুষ্কর।

এই সঙ্কটের মধ্যেই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন কল্যাণীর সিপিএম প্রার্থী সবুজ দাস। বিষয়টি তাঁর কানে পৌঁছতেই নির্বাচনী প্রচারের ব্যস্ততার মধ্যেই তিনি ছুটে যান হাসপাতালে। কাকতালীয়ভাবে তাঁর নিজের রক্তের গ্রুপও ‘ও নেগেটিভ’। কোনও দেরি না করে তিনি রোগীর জন্য রক্তদান করেন। উল্লেখযোগ্য, রেড ভলান্টিয়ার হিসেবে কাজ করার সময় এর আগেও একাধিকবার রক্তদান করেছেন সবুজ দাস। মানুষের প্রয়োজনে এগিয়ে আসাই তাঁর কাছে রাজনীতির বাইরেও এক বড় দায়িত্ব—আর সেই মানবিক বার্তাই যেন আবারও সামনে এল এই ঘটনায়। এবারের নির্বাচনে প্রার্থীদের বিভিন্ন ছবি দেখা যাচ্ছে। কোনও প্রার্থী ঘর ঝাড় দিয়ে দিচ্ছে, কোনও প্রার্থী দাড়ি কামিয়ে দিচ্ছে, কোনও প্রার্থী সিলিন্ডার বয়ে দিচ্ছেন, কেউ আবার রুটি বেলে দিচ্ছেন। তারমধ্যে এই ঘটনা সত্যি নজিরবিহীন।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং