মুর্শিদাবাদে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শুরু, নানা টোপে বাড়ছে ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি, রেজিনগর : মুর্শিদাবাদের রেজিনগর ও বেলডাঙা এলাকায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। শনিবারই আনুষ্ঠানিক কাজকর্ম শুরু হয়েছে। এই অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই মানুষ আসতে শুরু করেছেন। মানুষকে নিয়ে আসতে বিভিন্ন টোপ দেওয়া হয়েছে। এলাকায় যাতে কোনও অশান্তির সৃষ্টি না হয় তার জন্য পুলিশি তৎপরতা যথেষ্ট রয়েছে। সকাল থেকে এলাকা জুড়ে চলছে পুলিশি নজরদারি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ হাজির হচ্ছেন এলাকায়। রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলাম ধর্ম গুরুরা আসছেন এই অনুষ্ঠানে যোগ দিতে। সমস্ত অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে ২০০০ স্বেচ্ছাসেবক নামানো হয়েছে এলাকায়।

কোনওরকম অশান্তি যাতে না ঘটে তার জন্য ব্যবস্থা নিতে মোট ৩০০০ পুলিশ ফোর্স রাস্তায় নেমেছে। বেলডাঙা ও রেজিনগর থানাকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়ক সচল রাখতে শনিবার সকাল থেকেই জেলার ট্রাফিক দফতরের অফিসাররা রাস্তায় নেমে পড়েছেন। রাজ্য পুলিশের পাশাপাশি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তির পরিবেশ সৃষ্টি না হয়, তার জন্য মোট ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। শুক্রবার দুপুর থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পয়েন্টে কেন্দ্রীয় বাহিনী  টহল দিচ্ছে। শনিবার মুর্শিদাবাদ জেলার রেজিনগরে বাবরি মসজিদ এর ভিত্তিপ্রস্তর স্থাপনে দেশ-বিদেশ থেকে আসছেন অতিথিরা। তাদের নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর জেলা প্রশাসন হুমায়ুন কবীরের সঙ্গে এই অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছে। এদিকে টোপ হিসেবে এই অনুষ্ঠানে আমন্ত্রিত ৪০ হাজার অতিথিদের জন্য তৈরি করা হচ্ছে শাহি বিরিয়ানি।

মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যে মঞ্চটি তৈরি হয়েছে, সেটি প্রায় দেড়শ ফুট লম্বা এবং ৮০ ফুট চওড়া। মঞ্চে ৪০০ জন অতিথি বসার ব্যবস্থা করা হয়েছে। মঞ্চটি তৈরি করতেই প্রায় ৩০ লক্ষ টাকা খরচ হয়েছে বলে সূত্রের খবর। রেজিনগর এবং তার আশেপাশে এই অনুষ্ঠানের অতিথিদের বক্তব্য যাতে সর্বত্র পৌঁছে তার জন্য ৬০০০ মাইকের ব্যবস্থা করা হয়েছে। থাকছে প্রায় একশোটি জেনারেটর।

ভিত্তিপ্রস্তর তৈরির জন্য মাথায় ইট বয়ে নিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। যেখানে ভিত্তিপ্রস্তর হবে, সেখানে সমস্ত কিছু প্রস্তুত করে রাখা হচ্ছে। রাস্তায় রাস্তায় টহল দিতে দেখা গিয়েছে পুলিশ বাহিনীকে। রেজিনগরের ছেতিয়ানী ১২ নং জাতীয় সড়কের পাশেই মঞ্চ তৈরির কাজ শুরু করেছিলেন সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বেলডাঙায় বাবরি মসজিদ নিয়ে যাতে কোনরকম আইনশৃঙ্খলার অবনতি না হয় তার জন্য এলাকায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল।

 

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা

ম্যাচ শেষে অপূর্ণ ইচ্ছা জানিয়ে কেঁদেছিলেন অঝোরে, মা’কে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

আরজি কর কাণ্ডে নয়া মোড়! পানিহাটি শ্মশানে পৌঁছল সিবিআই

মাংস নয়, এঁচোড়েই জমবে ভুরিভোজ! বানিয়ে নিন সুস্বাদু রেসিপি

সব্যসাচী দত্তের ৫ টি অ্যাকাউন্ট ফ্রিজ! স্ত্রী ‘বেপাত্তা’ হতেই কী বড় পদক্ষেপ ইডি-র?

আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিকের পর অঝোরে কাঁদলেন মেসি

জেলায় জেলায় উপচে পড়া ভিড়, বাড়ল ‘জনকল্যাণ শিবির’-এর সময়সীমা

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

‘সাই বাবা ও মা ভবানীর দিব্যি খেয়ে বলছি…’ বিদ্রোহী সাংসদদের সতর্ক করলেন সঞ্জয় রাউত

ঝুঁকল পুষ্পা! জঙ্গলমহলের দোর্দণ্ডপ্রতাপ মাওনেত্রীর আত্মসমর্পণ

ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হতে চলা ক্রিকেটারের সঙ্গে দেখা করলেন কোহলি