চলছে মায়ের সাজসজ্জা, নৈহাটিতে বড়মা-র মন্দিরে উপচে পড়া ভিড় ভক্তদের

Share:

নিজস্ব প্রতিনিধি, নৈহাটি : নৈহাটির পুজো মানেই বড়মা-র পুজো। বড়মা-র পুজো কমিটির একটাই কথা ধর্ম হোক যার যার বড় মা সবার। রাজ্যের মানুষের পাশাপাশি দেশে বিদেশের বহু মানুষ আসেন মায়ের দরজায়। মায়ের পায়ে মাথা ঠেকিয়ে আশীর্বাদ নিতে চান তাঁরা। নৈহাটির পুজো মানে নৈহাটি বড়মার পুজো। সারাবছরই বড়মার মন্দিরে ভিড় দেখতে পাওয়া যায়। কালীপুজোর সময় তার মাত্রা আরও বৃদ্ধি পায়। সোমবার কালীপুজো। তাই আগের দিন থেকেই ভিড় উপচে পড়ছে মন্দিরে।

রবিবার থেকেই ব্যবস্থা নিয়েছে পুলিশ ও প্রশাসন। নৈহাটিতে বড়মার পুজো ছাড়াও একাধিক কালীপুজো হয়। কালীপুজোর জন্য বিখ্যাত নৈহাটিতে অতিরিক্ত ভিড় সামলাতে নাকানি-চোবানি খেতে হয় পুলিশ ও রেলকে। পরিস্থিতি সামাল দিতে রবিবার থেকে কালীপুজোর সময়কাল পর্যন্ত নৈহাটি লোকাল এক নম্বর প্লাটফর্ম থেকে আর ছাড়বে না। এই সময়ের মধ্যে নৈহাটি লোকাল ছাড়ছে ৫ ও ৬ নম্বর প্লাটফর্মে। সোমবার পুজো হলেও রবিবার থেকেই ভিড় জমতে শুরু করেছে মন্দিরে। ভিড় এড়াতে এদিন থেকেই পুজোর ডালা থেকে শুরু করে মিষ্টির প্যাকেট ফুলের মালা সব বড়মার মন্দিরে দিয়ে যাচ্ছেন ভক্তরা। তাছাড়াও বড়মাকে সাজানো চলছে। মাকে তৈরি করার মধ্যেই হাজার হাজার মানুষের ভিড়ের সমাগম হয়েছে বড়মাকে একবার দর্শন করার জন্য।

বিগত কয়েক বছরে বারাসত ও নৈহাটির কালীমন্দির অত্যন্ত প্রসিদ্ধ হয়ে উঠেছে। প্রতিদিন এই মন্দিরে অজস্র মানুষের ভিড় হয়। নৈহাটির পাশাপাশি বারাসতের বড়মাকেও সাজিয়ে তোলা হচ্ছে। এবারে বারাসতের বড়মা সেজে উঠছে প্রায় দু কেজি সোনা ও ১২ কেজি রুপোর গয়নায়।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫