আতঙ্কের নাম ‘জাওয়াদ’, বাতিল বহু ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি: আতঙ্কের নাম ‘জাওয়াদ’, আন্দামান সাগরে রয়েছে এই ঘূর্ণিঝড়। যা ক্রমশ শক্তি বাড়িয়ে শনিবার সকালের মধ্যে আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশ কিংবা ওড়িশা উপকূলের মধ্যে কোনও একজায়গায়। সতর্ক হাওয়া অফিস। ইতিমধ্যেই শুক্রবারের মধ্যে সমস্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরতে বলেছে দিল্লির মৌসম ভবন। অন্ধ্র-ওড়িশা উপকূলে ঘণ্টায় ৮০-১১০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। যার প্রভাবে অন্ধ্র-ওড়িশা ও বাংলায় তুমুল বৃষ্টি হবে। আর সেই দুর্যোগের কথা মাথায় রেখেই হাওড়া ও সাঁতরাগাছি থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। মূলত ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে এই ‘জাওয়াদ’ ঘূর্ণিঝড়। আর তাই ঝুঁকি না নিয়ে একাধিক ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া শাখা।

তালিকায় রয়েছে, হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, পুরুলিয়া-ভিল্লুপুরম এক্সপ্রেস, হাওড়া-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেল, সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল, হাওড়া-মাইসোর উইকলি এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস। দক্ষিণ থাইল্যান্ডে তৈরি হওয়া এই নিম্নচাপ আন্দামান সাগরে এসে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। যা ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়বে। জাওয়াদের প্রভাবে বঙ্গোপসাগরের উপকূল এলাকা গুলিতে ক্রমশ বদলে যাবে আবহাওয়া। মেঘের সঞ্চার হবে তিন রাজ্যেই। বঙ্গে উপকূল এলাকায় ঝোড়ো হাওয়া ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে ঘনিয়ে আসবে দুর্যোগ।

আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বাংলা-অন্ধ্র ও ওড়িশা উপকূলে। আবার দক্ষিণ ভারতে সক্রিয় উত্তর-পূর্ব মৌসুমী বায়ু। তাই বৃষ্টির দাপট ভালোই থাকবে ‘জাওয়াদ’-এর প্রভাবে।

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট