শুক্রবার মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে ‘মোচা’

বর্তমানে উত্তর উত্তরপূর্ব দিকে এর গতিপথ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘মোচা’। শুক্রবার ঘূর্ণিঝড়টি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। বর্তমানে উত্তর উত্তরপূর্ব দিকে এর গতিপথ। পরবর্তীতে উত্তর উত্তরপশ্চিম দিকে হবে এর গতিপথ। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাংলাদেশ এবং ময়ানমারের উপর দিয়েই ঝড় যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে যে তাপপ্রবাহের সতর্কতা দিয়েছিল আবহাওয়া দফতর সেটা লাগু থাকবে। ১৩ তারিখ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওইদিন হালকা তাপমাত্রা কমবে।আবহাওয়া অফিস সূত্রে খবর, ১৫ এবং ১৬ তারিখ আবারও তাপপ্রবাহ সর্তকতা জারি করতে পারে আবহাওয়া দফতর। শুধু পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি যে মৎস্যজীবীরা বর্তমানে মাঝ সমুদ্রে রয়েছেন তাদেরকে ফিরে আসার জন্য সতর্কতা জারি করা হয়েছে। বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া এবং মালদায় তাপপ্রবাহের সর্তকতা জারি রয়েছে।

অন্যদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানান, কক্সবাজার এবং চট্টগ্রাম-সহ অন্যান্য উপকূলীয় এলাকায় সব আশ্রয়কেন্দ্র এবং ত্রাণশিবির প্রস্তুত রাখা হয়েছে। ওই এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, আনসার, কোস্টগার্ড প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘূর্ণিঝড় নিয়ে আগাম সতর্কবার্তা প্রচার করা হচ্ছেও বলেও জানান তিনি।

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী