বিদ্যুৎস্পৃষ্ট দম্পতির দেহ উদ্ধার পুকুর থেকে, নেতার বাড়ি ভাঙচুর

অভিযোগ, পুকুরে মাছ চুরি আটকাতে এভাবে ইলেকট্রিক তার ফেলে রেখেছিলেন নেতা। ওই পুকুরে নেমেছিলেন বাপী মাণ্ডি ও মঙ্গলি মাণ্ডি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু (DEATH) । অভিযোগের তির স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বিক্ষুব্ধরা তাঁর বাড়িতে ভাঙচুরও চালায়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার জামকুণ্ডা এলাকায়।

খড়গপুর গ্রামীণ বিধানসভার অন্তর্গত জামকুণ্ডার বক্সাকুড়া গ্রামে এই ঘটনায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে, মাঠের মাঝে একটি পুকুরে ইলেকট্রিক তার ফেলে রেখেছিলেন পঞ্চায়েত সদস্য সৈয়দ আলি। অভিযোগ, পুকুরে মাছ চুরি আটকাতে এভাবে ইলেকট্রিক তার ফেলে রেখেছিলেন নেতা। ওই পুকুরে নেমেছিলেন বাপী মাণ্ডি ও মঙ্গলি মাণ্ডি। আর তারপরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই দম্পতির।

জানা গিয়েছে, মর্মান্তিক এই দুর্ঘটনার পরে মৃতদের দেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। অভিযুক্ত নেতার বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, এরপরে ঘটনাস্থলে আসেন অ্যাডিশনাল এসপি খড়গপুর এবং অ্যাডিশনাল এসপি হেড কোয়ার্টার। মৃতদের দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। পুরো ব্যাপারটি খতিয়ে দেখা হবে। এখনও উত্তপ্ত রয়েছে ওই এলাকা।

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীন IAS কৃষ্ণ গুপ্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

বিশ্বকাপের‌ আসরে ৩৬ বছর পর ফের মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

সোনা-রুপোর দামে বড় পতন! দেখুন লক্ষ্মীবারের দর

এবার বড় পর্দায় চমক দেখাতে প্রস্তুত ‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু’রা, প্রকাশ্যে ‘মির্জাপুর’-এর টিজার

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক