দেগঙ্গায় পুলিশের হাতে গ্রেপ্তার নকল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, দেগঙ্গা: দেগঙ্গায় পুলিশের হাতে ধৃত নকল পুলিশ ইন্সপেক্টর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।দেগঙ্গার কালিয়ানী এলাকায় সোমবার সন্ধ্যায় পুলিশের পোশাকে নকল পুলিশ ইন্সপেক্টর পরিচয় দিয়ে তোলা তুলছিল খড়দহ থানা(Kardaha P.S.) এলাকার বাসিন্দা সেখ নাদিম হোসেন। টহলরত পুলিশ কর্মীদের সন্দেহ হতেই তাকে জিজ্ঞাসাবাদ করতেই ধরা পড়ে সে। দেগঙ্গা থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। এদিকে,গভীর রাতে উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের স্বরূপকাটি বাজারে SBIএর cspতে ও স্বর্ণকারের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার(Hingalganj P.S.) অন্তর্গত স্বরূপকাঠি বাজারের SBI cspতে দরজা ভেঙে ও স্বর্ণকারের দোকানে তালা ভেঙে রাতের অন্ধকারে একই টাইমে দুই জায়গায় চুরি করতে গিয়ে তাড়া খেয়ে দোতলার উপর থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে গেল চোর। প্রত্যক্ষদর্শী ঝর্ণা ঘোষাল বলেন, তালা ভাঙার শব্দ শুনে রাতের ঘুম ভেঙ্গে যায় এবং তার চিৎকারে এলাকার মানুষ ছুটে আসে। তৎক্ষণাৎ এসবিআইএর সিএসপি ও স্বর্ণকারের দোকানের(Gold Shop) মালিকদের খবর দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ঝর্না ঘোষাল তিনি জানান, ২-৩জনের একটি চোরের দল ছিল। তারমধ্যে তাড়া খেয়ে একজন ভোটার কার্ড, জুতো, লাঠি ও শাবল ইত্যাদি জিনিস রেখে পালিয়ে যায়।ফেলে যাওয়া ভোটার কার্ডে নাম রয়েছে আনসার আলী মোল্লা। ওই রাতেই খবর দেওয়া হয় হিঙ্গলগঞ্জ থানায়। স্থানীয় মানুষজনের পক্ষ থেকে পুলিশে খবর দিলে তদন্তে আসে থানার পুলিশ। সেই সাথে ফেলে রাখা জিনিসগুলো আটক করে নিয়ে যায়। সাধারণ মানুষের দাবি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর যাতে না ঘটে তার জন্য ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হোক।

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ