ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন সাংসদ অপরূপার স্বামী ও মেয়ে

রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গু (Dengue) আক্রান্তের সংখ্যা। এবার এই মশাবাহিত রোগে আক্রান্ত হলেন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী ও মেয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গু (Dengue) আক্রান্তের সংখ্যা। এবার এই মশাবাহিত রোগে আক্রান্ত হলেন হুগলি জেলার আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী ও মেয়ে। আপাতত তাঁরা শ্রীরামপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গিয়েছে, সম্প্রতি হায়দরাবাদ থেকে ফিরেছেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরুপা পোদ্দারের স্বামী সাকির আলি এবং তাঁদের ২ বছরের কন্যা। হায়দরাবাদে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। রাজ্যে ফেরার পর রক্ত পরীক্ষা করা হলে সাকির আলি এবং তাঁদের কন্যার ডেঙ্গু ধরা পড়ে। এরপর তড়িঘড়ি তাঁদেরকে চিকিৎসার জন্য শ্রীরামপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোথা থেকে তাঁরা ডেঙ্গু আক্রান্ত হলেন তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে স্বামী ও মেয়ের পাশাপাশি দেঙ্গু পরীক্ষা করান সাংসদ অপরূপাও। তবে তাঁর ডেঙ্গু রিপোর্ট নেগেটিভ এসেছে।

প্রসঙ্গত, আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলি রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এদিন সাকিরের ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তে উদ্বিগ্ন হয়ে পড়েন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। উল্লেখ্য রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত এই মরসুমে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধির নিরিখে রাজ্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা। মহানগরে গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৮১ জন। মোট আক্রান্তের সংখ্যা, প্রায় সাড়ে ৫ হাজার। কলকাতার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে ব্যারাকপুর ও হাওড়া। ব্যারাকপুরে গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪০৮ জন। হাওড়ায় এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়েছেন ২৩১ জন।

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডার্বির পরেই বড় ঘোষণা, এফিয়ংয়ের ভিসা জটের মধ্যেই দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার তারকা ডিফেন্ডার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

জলখাবারে থাকুক খাঁটি বাঙালিয়ানার স্বাদ! বানিয়ে নিন মিষ্টি কুমড়োর ছক্কা

সামান্য বচসা থেকে ভয়ঙ্কর পরিণতি! মিশনের ভিতরেই কেয়ারটেকারকে পিটিয়ে খুন, পলাতক নিরাপত্তাকর্মী

এক শিক্ষিকা নিয়েই চলছে প্রাথমিক স্কুল, আজব কাণ্ড পূর্ব বর্ধমানে

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের