মহা শিবরাত্রি উপলক্ষে ভক্তদের পানীয় জল বিলি করে নজির পঞ্চায়েত উপপ্রধানের

সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়লেন মালদার কাজিগ্রামের পঞ্চায়েতের উপপ্রধান মন্টু ইসলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়লেন মালদহর কাজিগ্রামের পঞ্চায়েতের উপপ্রধান মন্টু ইসলাম। সংখ্যালঘু হয়েও হিন্দু সম্প্রদায়ের উৎসব মহা শিবরাত্রি উপলক্ষে ভক্তদের পানীয় জল বিলির উদ্যোগ নিলেন তিনি।

মঙ্গলবার সকাল থেকেই মালদহ শহরের আইটিআই মোড় এলাকায় শিবির করে অসংখ্য ভক্তদের মধ্যে পানীয় জল বিলি করা হয়। মন্টু ইসলাম নিজে উপস্থিত থেকে এই কাজ করান।

মহা শিবরাত্রি উপলক্ষে ইংলিশ বাজারের অমৃতি এবং মানিকচকের গঙ্গা ঘাটে কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়। সেই সমস্ত ভক্তরা পায়ে হেঁটে মানিকচক গঙ্গা ঘাট থেকে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালেন। সেই সকল ভক্তদের জন্য প্রতি বছরের ন্যায় এবছরও পানীয় জল বিলি করার উদ্যোগ নিয়েছেন কাজি গ্রাম অঞ্চলের উপপ্রধান মন্টু ইসলাম-সহ জনকয়েক যুবক।

এই বিষয়ে কাজি গ্রাম অঞ্চলের উপপ্রধান মন্টু ইসলাম জানান, মোরা একই বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই তার রাজনৈতিক গুরু কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নেতৃত্বে এই উদ্যোগ নিয়েছেন তিনি।

ত্বকের নিচে নরম ফোলা অংশ? সাধারণ জন্মদাগ ভেবে অবহেলা করলেই বিপদ

সকালে উঠেই এলাচ জল খাচ্ছেন! জেনে নিন এই পানীয়ের ৫ উপকারিতা

সূর্যগ্রহণে রাহুযোগ! দুঃসময় আসতে চলেছে চার রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, রাগ নিয়ন্ত্রণে রাখুন

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়