ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিলবোর্ড কাণ্ডে হাজিরা এড়ালেন ডেরেক ও’ব্রায়েন। আজ, সোমবার দুপুর ১২টার মধ্যে শেক্সপিয়র থানায় হাজিরা দেওয়ার কথা ছিল কালীঘাটপন্থী তৃণমূল নেতার। কিন্তু সময়মতো তিনি হাজিরা দেননি বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, তৃণমূল সাংসদ কিছুক্ষণের আগেই থানায় একটি ই-মেল পাঠিয়েছেন। তাতে ডেরেক লিখেছেন, তাঁর হাজিরা দেওয়ার জন্য কিছুদিন সময়ের প্রয়োজন। যদিও ডেরেকের ইমেলের প্রেক্ষিতে শেক্সপিয়ার থানার পুলিশ কোনও পদক্ষেপ করে কিনা সেটা দেখার।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। আজ, সোমবার (৩১ আগস্ট) শেক্সপিয়ার সরণি থানায় বেলা ১২ টায় হাজির হতে বলা হয়েছিল তাঁকে। গত শনিবার রাতে ডেরেক ও’ব্রায়েনের বাড়িতে গিয়ে পুলিশের তরফে নোটিস দেওয়া হয়েছিল। যদিও পুলিশের হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বিলবোর্ড খোলার কাজ শুরু হলে প্রথমে সেখানে উত্তেজনা তৈরি হয়েছিল। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছিল।

আরও পডুন: নেপালের বিপর্যয়ে নিখোঁজ মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভি শিবজ্ঞানম

ঘটনাস্থলে তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা ও ধস্তাধস্তির অভিযোগও সামনে এসেছিল। পুলিশের ও পুরসভার কর্মীদেক কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, বৈশ্বানর চট্টোপাধ্যায় ও ডেরেকের বিরুদ্ধে। সেই ইস্যুতেই তাঁদের তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। ইতিমধ্যেই ক্যামাক স্ট্রিট কাণ্ডে গ্রেফতার হয়েছেন ১৪ জন তৃণমূল কর্মী। তারপরেই গত বৃহস্পতিবারের ঘটনার জন্য এফআইআর দায়ের করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েনকে নোটিস দিয়েছিল পুলিশ। যদিও সেই সমন এদিন এড়িয়ে গেলেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ।

হরমুজে প্রণালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! জল মাইনে ধাক্কা সুপারট্যাঙ্কারের, কড়া হুঁশিয়ারি ইরানের

জমে যাবে সন্ধ্যার চায়ের আড্ডা, বানান মুচমুচে ভুট্টার পকোড়া

ক্যামাক স্ট্রিট ইস্যুতে FIR-এর অনলাইন কপি নিয়ে পুলিশকে পালটা ইমেল অভিষেকের

ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

গরমে স্বস্তি পেতে ঘরেই বানান ডাবের পুডিং, স্বাদে মন ভরবে এক চামচেই

৫৭ বছরের রেকর্ড ভেঙে দলীপ ট্রফিতে নতুন নজির গড়লেন বৈভব

ভাত রুটির সঙ্গে জমবে দারুণ, সহজেই বানিয়ে ফেলুন আচারি পালংশাক

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, বাসের মধ্যে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী

Nepal Flash Flood: ‘নিখোঁজদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে,’ জানালেন চিনের প্রেসিডেন্ট জিনপিং

শিয়ালদহ স্টেশনের বাইরে ফুডপ্লাজায় আগুন, আতঙ্কে ছুটোছুটি নিত্যযাত্রীদের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন

নেপালের বিপর্যয়ে নিখোঁজ মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভি শিবজ্ঞানম

‘বেশি চিকেনের পিস নিয়েছিস কেন?’ বচসা থেকে বন্ধুকে খুনের অভিযোগ