নেপালের বিপর্যয়ে নিখোঁজ মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভি শিবজ্ঞানম

Share:

নিজস্ব প্রতিনিধি: নেপালে ভয়াবহ হড়পা বান আঘাত হানার পর নিখোঁজ প্রাক্তন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি ভি. শিবজ্ঞাননম। তাঁর কোনও খোঁজ না মেলায় উদ্বেগে রয়েছে পরিবার ও সহকর্মীরা। তাঁকে দ্রুত খুঁজে বের করে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার জন্য এবার ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের হস্তক্ষেপ চাইল দিল্লি তামিল অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশন। 

সংগঠনের তরফে ৩০ অগস্ট প্রধান বিচারপতিকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়েছে, নেপালে তীর্থযাত্রায় যাওয়া একটি দলের সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি শিবজ্ঞাননম। ভয়াবহ বন্যার পর ওই দলের কয়েকজনকে উদ্ধার করা হলেও বিচারপতির সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।  পরিবার সূত্রে জানা গিয়েছে, শিবজ্ঞাননম শেষবার তাঁর স্ত্রীর সঙ্গে ২৬ অগস্ট যোগাযোগ করেছিলেন। তারপর থেকেই তাঁর কোনও সন্ধান নেই।

আরও পড়ুন: Nepal Flash Flood: ‘নিখোঁজদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে,’ জানালেন চিনের প্রেসিডেন্ট জিনপিং

পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে অন্য একটি বাসে থাকা উদ্ধার হওয়া যাত্রীদের বক্তব্যে। তাঁদের দাবি, শিবজ্ঞাননম যে বাসে ছিলেন, সেটি তাঁদের বাসের মাত্র ১০০ থেকে ২০০ মিটার দূরে ছিল এই তথ্যের পরই তাঁর নিরাপত্তা এবং অবস্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পরিবার ও বার সংগঠন। সরকারি সংস্থাগুলিকে দ্রুত তৎপর করে প্রাক্তন বিচারপতিকে খুঁজে বের করার আবেদন জানানো হয়েছে প্রধান বিচারপতির কাছে।  উল্লেখ্য, বিচারপতি ভি. শিবজ্ঞাননম প্রায় ৩৪ বছর বিচারবিভাগে কাজ করেছেন। অবসর নেওয়ার পর ২০২৫ সালের জুলাই মাসে সুপ্রিম কোর্ট তাঁকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে মনোনীত করে।

 . 

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২