১০০ টাকা ঘুষ দিয়ে বাংলার মহিলাদের অপমানিত করা হচ্ছে,  শাহকে কটাক্ষ ডেরেকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা থেকে জিততে লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করেছে গেরুয়া শিবির । গত ১৪ মে বাংলায় দলীয় সভা করতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার  ১০০ টাকা করে বাড়িয়ে দেওয়া হবে। এবার এই নিয়েই বিজেপিকে আক্রমণ করল তৃণমূল।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে  আক্রমণ করে রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন লিখেছেন, ‘বিজেপির কেন্দ্রীয় সরকার কী ১০০ দিনের কাজের জন্য এক টাকাও দিয়েছে? নাকি ২০২১ সালের বাংলা নির্বাচনে জেরে যাওয়ার পর আবাসের জন্য ১ টাকা দিয়েছে? কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের ১.৬ লক্ষ কোটি টাকা পাওনা রয়েছে। তা না দিয়ে অমিত শাহ ১০০ টাকা ঘুষের প্রস্তাব দিয়ে বাংলার মহিলাদের অপমান করছেন’। ’

উল্লেখ্য, বাংলার সবথেকে জনপ্রিয় প্রকল্পের মধ্যে রয়েছে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার। আর তাই এবার বাংলা থেকে ভোট পেতে এই প্রকল্পকেই হাতিয়ার করেছেন কেন্দ্রীয়  স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে ১০০ টাকা বাড়িয়ে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডারে । অর্থাৎ বর্তমানে মাসে লক্ষ্মীর ভান্ডারে ১০০০ টাকা করে ভাতা পান উপভোক্তারা। বিজেপি ক্ষমতায় এলে তা বেড়ে হবে ১,১০০ টাকা।  

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল কোচবিহারের এক সভা থেকে বিজেপির এক মহিলা মোর্চা নেত্রীকে বলতে শোনা যায়, ‘আগামী ৩ মাসের মধ্যে এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। বিজেপি নেত্রীর এই বক্তব্যের পর বাংলায় বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা তৈরি হয় উপভোক্তাদের মনে। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের প্রচারে গিয়ে বার বার ঘোষণা করেছেন, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না। এটা রাজ্য সরকারের প্রকল্প। শুধু তাই নয়, লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুমকি দেওয়ায় বিজেপি শিবিরকেও নিশানা করেন দুজনে। তাতেই খানিকটা চাপে পড়ে গেরুয়া শিবির। তাই ভোটের আগে নিজেদের অবস্থান রক্ষা করতে লক্ষ্মীর ভান্ডারকেই হাতিয়ার করেছে বিজেপি।

বিয়ের ৫ ঘণ্টার মধ্যেই সম্পর্কে চির! শ্বশুরবাড়ি যেতে অস্বীকার কনের

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

‘পেড্ডি’তে জাহ্নবীর উন্মুক্ত শরীর প্রদর্শন, বিতর্কে কী প্রতিক্রিয়া দক্ষিণী নায়িকা নিত্যার?

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে