সাগর ব্লকে দিদির দূত কর্মসূচি নিয়ে বাড়ি বাড়ি গেলেন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা

Share:

নিজস্ব প্রতিনিধি, সাগর: দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতে দিদির সুরক্ষা কবচ প্রোগ্রামের শুভ সূচনা করলেন এবং সাধারণ মানুষের সঙ্গে বাড়িতে বাড়িতে গিয়ে কথা বললেন সুন্দরবন বিষয়ক দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ।

গঙ্গাসাগর কপিল মুনি মন্দিরের থেকে এই প্রোগ্রামের শুভ সূচনা করেন সুন্দরবন বিষয়ক মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা । তিনি ভারত সেবাশ্রম পরিদর্শন করেন ।পরে বেগুয়াখালী জ্ঞানোদামই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এরপরে
মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প জল প্রকল্প কাজ নিয়ে গঙ্গাসাগরে সাধারণ মানুষদের বাড়িতে বসে আলোচনা করেন ।সবার সাথে পরে বেগুয়াখালি সাধারণ মানুষের বাড়িতে মধ্যান্য ভোজ করেন। পরে গঙ্গাসাগর পঞ্চায়েতে পঞ্চায়েত সংলাপ করেন, মইশামারী বাংলো বাজারে জনসংযোগ সভা এবং অঞ্চল কর্মীসভা এবং নৈশ ভোজের মাধ্যমে আজকের কর্মসূচি সম্পন্ন করেন।

অন্যদিকে এলাকায় অশান্তি বন্ধের জন্য বিজেপি ও সিপিএমকে কড়া বার্তা দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।উত্তর ২৪ পরগনা জেলার কামারহাটি পাঁচমাথা মোড়ে দলীয় এক অনুষ্ঠানে প্রকাশ্য মঞ্চ থেকে বিরোধী দল বিজেপি ও সিপিএমকে কড়া ভাষায় বার্তা দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বিধায়ক মদন মিত্র বলেন,” বিজেপি ও সিপিএম জলদ সে জলদ কুরসি কা পেটি বান্ধ লো। মৌসম বদল রাহা হে।”” পাঠান অভি মারা নেহি,পাঠান জিন্দা হে,টাইগার ইজ ব্যাক টাইগার আভি জিন্দা হে। আমাদের গরম করবেন না গরম করলে এমন গরম হয়ে যাবে এলাকায় থাকতে পারবেন না। রাজনৈতিক মঞ্চ থেকে স্পষ্ট বার্তা বিধায়ক মদন মিত্রের(Madan Mitra)।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত