দিঘাগামী সরকারি বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ১, আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুরের চণ্ডিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১ জনের। সরকারি মতে গুরুতর আহত ১০ জন। কিন্তু বেসরকারি হিসাব অনুযায়ী ৩০ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, দিঘা যাওয়ার পথে নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের বৃন্দাবনপুরের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় একটি সরকারি যাত্রীবাহী বাস ও মালবোঝাই লরির মধ্যে। জানা গিয়েছে, ওই সরকারি বাসের ভিতর ছিলেন প্রায় ৫০ জন যাত্রী। তবে, সরকারি খবরে তাঁদের মধ্যে গুরুতর আহত হয়েছেন ১০ জন। কিন্তু বেসরকারি হিসেবে আহত সংখ্যা ৩০ জন। ইতিমধ্যেই ঘটনাস্থলে যাত্রীদের উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ। আহতদের চণ্ডিপুর ব্লকের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, লরি ও সরকারি বাসের চালক-সহ মোট ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্বাস্থ্য কেন্দ্র থেকে পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রবিবার দুপুরের দিকে দিঘা যাওয়ার জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রিবাহী সরকারি বাস এবং লরিটির মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। জানা যায়, উল্টো দিক থেকে আসা লরির ধাক্কাতেই বাসটি রাস্তার ধারে পড়ে যায়। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। রাস্তায় ভিড় করে একাধিক স্থানীয় বাসিন্দারা। ফলে পথে যান চলাচল ব্যহত হয়। বর্তমানে ধিরে ধিরে খালি করা হচ্ছে এলাকা। তবে কী কারণে এত বড় দুর্ঘটনা হল তা স্পষ্ট জানা যায়নি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম