ইদের ছুটিতে দিঘায় ভিড় পর্যটকদের, গ্যাস সিলিন্ডার নিয়ে চিন্তায় ব্যবসায়ীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে গোটা বিশ্বে দেখা গিয়েছে জ্বালানি সঙ্কট। মিলছে না পর্যাপ্ত পরিমাণে রান্নার গ্যাস। এতেই মাথায় হাত পড়েছে গৃহস্থ থেকে শুরু করে ব্যবসায়ীদের। গ্যাসের অভাবের জন্য বহু রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে, করা হয়েছে মেনুতে কাটছাত। সামনেই রয়েছে ইদ। সপ্তাহ শেষে ছুটির দিনে বেশিরভাগ মানুষই ভিড় জমাবেন কাছেই থাকা দিঘার সমুদ্র পাড়ে। কিন্তু এবার ভিড় হওয়ার আশা থাকলেও খুশি হওয়ার বদলে দিঘার ব্যবসায়ীদের পড়েছে মাথায় হাত ভাবছেন রান্নার গ্যাস যদি না থাকে তাহলে পর্যটকদের সঠিক সময়ে খাবার দেবে কি করে।

কলকাতাসহ রাজ্যের বহু মানুষই ইদে অল্প দিনের ছুটি কাটাতে দিঘা থেকে ঘুরে আসেন। এবারে গ্যাস নিয়ে যা হাহাকার চলছে তাতে দিঘায় থাকা হোটেল ও সমুদ্র পাড়ের ব্যবসায়ীরা ভাবছেন কীভাবে সবটা সামাল দেবেন। শুধু ব্যবসায়ীরা নন পর্যটকদেরও এই চিন্তা হচ্ছে ঘুরতে যাবেন কিন্তু খাবার মিলবে তো। ইদের ছুটির আগেই দিঘার বেশিভাগ হোটেল রুম বুক হয়ে গিয়েছে। এই কয়েকদিনে লাভের আসা থাকলেও হোটেল মালিকেরা তাঁদের চিন্তার কথা জানিয়ে বলেছেন তারা সিলিন্ডার গ্যাস পর্যাপ্ত না মেলায় চিন্তার রয়েছেন ।

আরও পড়ুন: PNB-তে অ্যাকাউন্ট রয়েছে আপনার? সতর্ক না হলে ১৫ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে

নিউ দিঘা ও দিঘার ব্যবসায়ীরা বলছেন, বুকিং গ্যাস না পেয়ে বাড়তি দাম দিয়ে গ্যাস সিলিন্ডার সংগ্রহ করতে হচ্ছে। ভরা পর্যটন মরশুমের মুখে গ্যাসের সঙ্কট তাঁদের চিন্তায় ফেলে দিয়েছে ।  হোটেল কর্মীরা বলছেন,  হোটেল ও রেস্তোরাঁ চালু রাখতে নানা ভাবে গ্যাস সংগ্রহ করতে হচ্ছে তাতে ফলে রান্নার জ্বালানি খরচ বেড়ে যাচ্ছে। এই ছুটির মরশমে এই ধরনের ঘটনা সত্যিই বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন তারা। 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর