‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন ক্ষোভ বাড়ছে। তখনই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে নানা প্রকল্পের সুবিধা পাওয়ার ফলে অনেকের মধ্যে ‘অভ্যাস’ তৈরি হয়েছে। কিন্তু সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতার মাপকাঠি রয়েছে, সেই শর্ত পূরণ করলেই টাকা পাওয়া সম্ভব।

আজ শনিবার সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, ‘সব সরকারি সুবিধা সকলের জন্য নয়। কেন্দ্র ও রাজ্য দুই সরকারই বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালায়। তবে প্রতিটি প্রকল্পের ক্ষেত্রেই নির্দিষ্ট নিয়ম ও যোগ্যতার মাপকাঠি থাকে। সেই মাপকাঠির মধ্যে যাঁরা পড়বেন, কেবল তাঁরাই সুবিধা পাওয়ার অধিকারী।’ লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ টেনে পঞ্চায়েতমন্ত্রীর অভিযোগ, ‘তৃণমূল সরকারের আমলে কার্যত সকলকে আর্থিক সুবিধা দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে।’ তাঁর কথায়, ‘এই ধরনের অভ্যাস মানুষের মধ্যে তৈরি হওয়াই এখন সমস্যার কারণ।’ তবে যোগ্যতা ছাড়া সকলকে সরকারি অর্থ দেওয়া সম্ভব নয় বলেও স্পষ্ট করে দেন তিনি। অন্যদিকে, অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বিক্ষোভ শুরু হয়েছে। প্রশাসনের তরফে আগে জানানো হয়েছিল, যারা প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁদের ১৭ অগস্ট থেকে টাকা দেওয়া হবে। কিন্তু সেই সময় পেরিয়ে যাওয়ার পরও টাকা না পাওয়ার অভিযোগ সামনে আসতেই বৃহস্পতিবার থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও অবরোধ শুরু হয়।     

আরও পড়ুন: আরও চাপে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় ইউএপিএ-র আবেদন এনআইএর

শুক্রবার মেদিনীপুরে গিয়ে পরিস্থিতির মুখে পড়েন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কর্নেলগোলার কাছে বিজেপির নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানাচ্ছিলেন। সেই সময় কয়েকজন মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ তুলে মন্ত্রীর কাছে জানতে চান, কেন তাঁরা এখনও টাকা পাচ্ছেন না। পরিস্থিতিতে অস্বস্তিতে পড়ে অগ্নিমিত্রা তাঁদের স্থানীয় বিধায়কের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। এরপর মেদিনীপুর কালেক্টরেটেও একই অভিযোগে বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী। সেখানে তিনি অভিযোগকারীদের এসডিও দফতরে লিখিতভাবে বিষয়টি জানানোর পরামর্শ দেন। পাশাপাশি, আবেদন আপলোড ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করতে কিছুটা সময় প্রয়োজন বলেও জানান তিনি।

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে দুবাইয়ে রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক

স্বতন্ত্র সাংবাদিকদের ব্যঙ্গ সলিসিটার জেনারেলের, রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট