বাংলাদেশ থেকে গুন্ডা এনে ভোটে লুটপাট করার চেষ্টা হবে: দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি ,কোচবিহার: বাংলাদেশ থেকে গুন্ডা এনে উপনির্বাচনের ভোটে লুটপাট করার চেষ্টা করা হবে।সিতাই কেন্দ্রে উপনির্বাচনের প্রচারে কোচবিহারে এসে এমনই দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের(Dilip Ghosh)৷ দিলীপ ঘোষের দাবি সিতাই সব সময় খবরের শিরোনামে থাকে। সে অনুপ্রবেশ হোক কিংবা ভোটের রাজনীতি হোক। তবে বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে ভোটে অশান্তি পাকানোর চেষ্টা হলে বিজেপি প্রতিরোধ গড়ে তুলবে।কোচবিহারের সাগরদিঘী পাড়ে বুধবার মর্নিং ওয়াক(Morning Walk) করেন দিলীপ ঘোষ।

পুজোর পরে সৌজন্য সাক্ষাৎ করেন মর্নিং ওয়াকে আসা সাধারণ মানুষের সঙ্গে৷ এক সঙ্গে চা খেতে খেতে আড্ডা দেন তিনি। সিতাই এর বিজেপি প্রার্থী দীপক কুমার রায়ের সমর্থনে বুধবার দিলীপ ঘোষ পদযাত্রা ও সভা করেন সিতাই বিধানসভায়(Sitai Assembly)৷ এদিন কোচবিহারে মর্নিং ওয়াকে বেড়িয়ে দিলীপ ঘোষ বলেন, এর আগেও বিভিন্ন ভোটে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে। এই উপনির্বাচনে বাংলাদেশ থেকে আসা গুন্ডাদের দিয়ে অশান্তি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন দিলীপ ঘোষ।

তবে বিজেপি সব শক্তি দিয়ে লড়াই করবে বলে জানান তিনি। পশ্চিমবঙ্গে নারীদের ওপর অত্যাচারের ঘটনা বৃদ্ধি পাওয়া নিয়েও রাজ্যের শাসক দলকে নিশানা করেন দিলীপ ঘোষ।এছাড়াও জন বার্লা প্রসঙ্গে তিনি বলেন, যে কেউ দেখা করতে পারেন অন্য কারো সাথে৷ বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী বানিয়েছে। এখন তিনি ঠিক করবেন কোথায় যাবেন, কি করবেন ৷ আরজি কর(R G Kar) কাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানি প্রসঙ্গে মুখ খোলেন দিলীপ ঘোষ।

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

২০০ কোটি প্রতারণা মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান