‘মুখরক্ষার জন্য ও ব্যক্তিগত স্বার্থে দলবদল,’ কাকলি-সুদীপদের কটাক্ষ দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে কাকলি ঘোষ দস্তিদার-সুদীপ বন্দ্যোপাধ্য়ায়দের নোটিস পাঠিয়েছে সুুপ্রিম কোর্ট। দলত্যাগ আইন লাগু করে কাকলি-সুদীপ-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবিতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তাঁর দায়ের করা মামলার ভিত্তিতে ইতিমধ্যেই এনসিপিআই সাংসদদের নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। তাঁদের জবাব তলব করা হয়েছে। সুুপ্রিম নোটিসে চাপে পড়েছেন দলবদলু সাংসদ কাকলি-শতাব্দীরা। এবার তাঁদের নিয়েই কটাক্ষ করতে ছাড়লেন না রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

আজ, বৃহস্পতিবার ইকো পার্কে গিয়ে কাকলি-শতাব্দীদের বিরুদ্ধে তোপ দেগেছেন দিলীপ। তিনি জানিয়েছেন, ‘এই ধরনের আঞ্চলিক দলের কোনও গুরুত্ব নেই। ওদের পার্টির জন্মই হয়নি! কেউ জামা পরে নিয়েছেন দলবদল করে। কেউ নামই জানত না এনসিপিআই-য়ের। এভাবে রাজনীতি হয় না। সাময়িকভাবে মুখ রক্ষার জন্য তাঁরা হয়তো একটা আশ্রয় নিয়েছেন। এই রাজনীতি থেকে দেশের কোনও লাভ হবে না। ব্যক্তিগত স্বার্থে এই রকম পার্টি কেউ তৈরি করছেন। আর অন্য কেউ ছাতার তলায় দাঁড়াচ্ছেন। আমার মনে হয় না, এটি দেশের রাজনীতির কোনও লাভ হবে।’

আরও পডুন: উপনির্বাচনের আগে নন্দীগ্রামে তৃণমূলে অস্বস্তি, প্রার্থী খুঁজতেই ‘হিমশিম’ খাচ্ছে দল

দলবদলু কাকলি-সুদীপদের শুধুই সুপ্রিম কোর্ট নয়, নোটিস দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও। গত মঙ্গলবার বেলা ৩টের পর লোকসভার সচিবালয় থেকে এনসিপিআই সাংসদদের দিল্লির ঠিকানায়, সরকারি ইমেইল আইডি এবং সাংসদ পোর্টালে নোটিস পাঠানো হয়। তারপরেই রাজ্য তথা দেশের রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে দুবাইয়ে রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক

স্বতন্ত্র সাংবাদিকদের ব্যঙ্গ সলিসিটার জেনারেলের, রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট