নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

Share:

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রামে উপনির্বাচনের ঘণ্টা এখনও বাজেনি। কিন্তু তার আগেই অস্বস্তি বাড়ছে তৃণমূলের অন্দরে। একসময় যে নন্দীগ্রামকে সামনে রেখেই রাজ্যে পরিবর্তনের রাজনীতি জোরদার করেছিল তৃণমূল, ২০২৬-এর পালাবদলের পর সেই কেন্দ্রেই এখন প্রার্থী খুঁজতে গিয়ে সমস্যায় পড়েছে দল। তার উপর দলেরই একাংশের নেতার মুখে শোনা যাচ্ছে কার্যত পরাজয়ের আশঙ্কা। তাঁদের দাবি, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত জনপ্রিয়তা ও সাংগঠনিক প্রভাবের কারণে নন্দীগ্রামে বিজেপিকে টেক্কা দেওয়া কঠিন।

২০০৭ সালের জমি আন্দোলনের পর থেকেই নন্দীগ্রাম বাংলার রাজনীতিতে বিশেষ গুরুত্ব পায়। সেই আন্দোলনের আবহেই ২০০৯ সালের উপনির্বাচনে প্রথমবার নন্দীগ্রাম বিধানসভা দখল করে তৃণমূল। ‘শহিদ মাতা’ হিসেবে পরিচিত ফিরোজা বিবি বিধায়ক হন। ২০১১ সালের বিধানসভা নির্বাচনেও আসনটি তৃণমূলের দখলেই থাকে। ২০১৬ সালে তৃণমূলের প্রার্থী হয়ে নন্দীগ্রাম থেকে জয়ী হন শুভেন্দু অধিকারী। পরবর্তী সময়ে তিনি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলান। কিন্তু ২০২০ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দুর বিরুদ্ধেই নন্দীগ্রামে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১ হাজার ৯৫৬ ভোটে জয়ী হন শুভেন্দু। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রাম থেকে জয় পান শুভেন্দু অধিকারী। তৃণমূলের পবিত্র করকে ৯ হাজার ৬৬৫ ভোটে হারান তিনি। পরে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। ফলে সেখানে উপনির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: ‘সীমান্ত রক্ষা করব, নাকি বাবা-মায়ের খোঁজ করব?’, দিশেহারা সেনা জওয়ান

এই পরিস্থিতিতে বিজেপি শিবির ইতিমধ্যেই ঘর গোছানোর কাজ শুরু করেছে। সরকারি উন্নয়নমূলক প্রকল্পকে সামনে রেখে এলাকায় জনসংযোগ বাড়ানোর পাশাপাশি সংগঠনকেও আরও শক্তিশালী করার চেষ্টা চলছে। অন্যদিকে, তৃণমূলের অন্দরে ছবিটা অনেকটাই আলাদা। জেলা নেতৃত্বের একাংশের দাবি, নন্দীগ্রামে দলের হয়ে প্রার্থী হতে আগ্রহ দেখাচ্ছেন না অনেকেই। উপনির্বাচনের সম্ভাবনা সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব একাধিক বৈঠক করলেও এখনও প্রার্থী নিয়ে জট কাটেনি বলে দলীয় সূত্রে খবর। বর্ষীয়ান তৃণমূল নেতা চিত্তরঞ্জন মাইতির মন্তব্যে সেই অস্বস্তিই আরও প্রকাশ্যে এসেছে। তাঁর দাবি, শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত প্রভাবের কারণে নন্দীগ্রামে বিজেপিকে হারানো অত্যন্ত কঠিন। তাঁর কথায়, দলের বহু পুরনো নেতা-কর্মীর এখনও শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রয়েছে। সেই কারণেই সংগঠনের ভিতরে তৃণমূলের সমস্যা রয়েছে বলে দাবি তাঁর। তবে দলের এই মূল্যায়নের সঙ্গে একমত নন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা অখিল গিরি। তাঁর অভিযোগ, দলীয় কর্মীদের ভয় দেখানো হচ্ছে এবং তৃণমূলের কর্মসূচিতে অংশ নিলে পুলিশি চাপের মুখে পড়তে হচ্ছে কর্মীদের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অখিলের দাবি, উপনির্বাচনে প্রার্থী কে হবেন, তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই চূড়ান্ত করবেন। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তাদের সরকারের ব্যর্থতাকেই হাতিয়ার করা হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সিন্টু সেনাপতির পাল্টা দাবি, নন্দীগ্রামে তৃণমূলের সংগঠন কার্যত ভেঙে পড়েছে। তাঁর বক্তব্য, নন্দীগ্রামের মানুষ বিজেপির সঙ্গে রয়েছেন এবং উপনির্বাচনে দলের প্রার্থী বিপুল ব্যবধানে জয়ী হবেন।

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টেr দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক