শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক পথ দুর্ঘটনা নদিয়ার শান্তিপুরে। লরির ধাক্কায় প্রাণ হারালেন চালক ও তাঁর স্ত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ১২ নম্বর জাতীয় সড়কের শান্তিপুর বাইপাস সংলগ্ন বাথনা ব্রিজের উপর একটি আপেলবোঝাই লরি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর লরির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা সকালে দুর্ঘটনাগ্রস্ত লরিটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে শান্তিপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ডকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল লরির কেবিন থেকে এক পুরুষ ও এক মহিলাকে উদ্ধার করে। চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। পড়ে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য রানাঘাট হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,সোমবার ভোর প্রায় ৫ টা নাগাদ লরিটি সামনে থাকা আর একটি ভারী পণ্যবাহী গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। সেই সংঘর্ষেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত লরিটি উত্তরপ্রদেশের। হিমাচল প্রদেশ থেকে আপেল নিয়ে বনগাঁর উদ্দেশে রওনা হয়েছিল সেটি। নিহতরা হলেন লরির চালক এবং তাঁর পাশে বসে থাকা স্ত্রী। দুর্ঘটনার খবর ইতিমধ্যেই গাড়ির মালিক ও পরিবারের সদস্যদের জানানো হয়েছে। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

একই রকম মিষ্টি খেয়ে বিরক্ত? শেষ পাতে রাখুন ছোলার ডালের বরফি

স্ত্রীর কথায় গুরুত্ব দেননি স্বামী! দিনেদুপুরে শ্বশুরের হাতে খুন গর্ভবতী পুত্রবধূ, চাঞ্চল্য হাওড়ায়

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি