‘পুলিশ শুধু বন্দুকের ট্রিগার টিপবে,’ গুন্ডাদমনে চরম হুঁশিয়ারি দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পর গুন্ডাদের শায়েস্তা করছে বিজেপি সরকার। গুন্ডাদমনে রাজ্যে নতুন আইন লাগু হয়েছে। গুন্ডামি ও অন্যায় করলে কাউকে রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই কথাই নিজের বিধানসভা এলাকায় গিয়ে স্মরণ করিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

আজ, রবিবার খড়্গপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয় উদ্বোধনে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানেই গিয়েই গুন্ডাদমন নিয়ে বার্তা দিয়েছেন তিনি। সঙ্গে গুণ্ডা ও সমাজবিরোধীদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিন দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘কোনও মাফিয়া-গুন্ডারা খড়্গপুরে থাকতে পারবে না। খড়্গপুরে পা রাখলে ডাল-ভাত খাওয়ার আগেই তাদের গুলি খেতে হবে। পুজোর আগে সব ঠাণ্ডা করব। সেই ঠাণ্ডা করার জন্য যা দরকার, তাই করব। পুলিশ শুধু বন্দুক বার করবে, ট্রিগার টিপবে। কোনও উৎপাত সহ্য করব না।’ তিনি আরও বলেন, ‘আগে গুন্ডা-মাফিয়া-নেতাদের সঙ্গে পুলিশ মিলিতভাবে কাজ করত। খড়্গপুর সহ গোটা রাজ্যে মাফিয়ারাজ চালাত। এখন আর এসব চলবে না। যদি দরকার হয় এনকাউন্টার হবে, বারুইপুরে যেমন হয়েছে। পুলিশ যেন পার্টির ক্যাডার না হয়, আমরা বরদাস্ত করব না। অনেকে বলছেন পুলিশ খুব বাড়াবাড়ি করছে। আমি বলেছি, পুলিশ বাড়াবাড়ি করুক, মাফিয়ারা যাতে বাড়াবাড়ি না করে সেটাই দেখতে হবে। পুলিশ বাড়াবাড়ি করলে শহরটা ঠাণ্ডা থাকবে।’

আরও পডুন: ‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

রাজ্যের মন্ত্রী হয়ে এতদিন দিলীপের এই দাবাং মেজাজ উধাও হয়ে গিয়েছিল। কিন্তু আজ, রবিবার ফের স্বমেজাজে দেখা গেল পঞ্চায়েতমন্ত্রীকে। অন্তত এদিন তাঁর মন্তব্য থেকে তেমনটাই ধারণা করা যাচ্ছে।

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে দুবাইয়ে রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক

স্বতন্ত্র সাংবাদিকদের ব্যঙ্গ সলিসিটার জেনারেলের, রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট