জঙ্গলমহলের মাটি থেকে শুভেন্দুর মন্ত্রিসভায় ক্ষুদিরাম, আদিবাসী সংস্কৃতি বজায় রাখলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতার পরে বাংলায় প্রথম সরকার গঠন করছে বিজেপি। ব্রিগেডে মন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্ষুদিরাম টুডু। পেশায় শিক্ষক। এর আগেও দু’বার রানিবাঁধ কেন্দ্র থেকে ভোট লড়েছিলেন। আদিবাসী মুখ হিসাবে তাঁকে বেছে নিয়েছিল দল। এবারও ক্ষুদিরামকে প্রার্থী করেছিল বিজেপি। জয়ী হয়েছেন। এবার স্থান পেলেন শুভেন্দুর মন্ত্রিসভাতেও। শনিবার (৯ মে) পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তারপরই মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ। সেই সঙ্গে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পলও, নিশীথ প্রামাণিক,  অশোক কীর্তনীয়া এবং আদিবাসী সমাজের মুখ ক্ষুদিরাম টুডু। 

বাঁকুড়ার রানিবাঁধ একেবারেই আদিবাসী অধ্যুষিত বিধানসভা এলাকা। এই জঙ্গলমহলে একসময়ে দাপিয়ে বেড়িয়েছে মাওবাদীরা। এই জঙ্গলমহলেই পড়েছে একের পর এক লাশ। এই এলাকা একটা সময়ে পুরোপুরিই সিপিএমের গড় হিসাবে পরিচিত ছিল। সেই এলাকায় বহুদিন ধরেই সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছেন ক্ষুদিরাম টুডু। প্রতিদ্বন্দ্বিতা করতেন প্রত্যেক বিধানসভা নির্বাচনেও। কিন্তু হেরে যেতেন। তারপরও তিনি তাঁর লড়াই ছাড়েননি।তৃতীয়বারের লড়াইয়ে তাঁর উপর আস্থা রাখে দল। তৃণমূল কংগ্রেসের বিদায়ী প্রার্থী তনুশ্রী হাঁসদাকে পরাজিত করে তিনি প্রমাণ করেন যে, জঙ্গলমহলের সমীকরণ এবার বদলে গেছে।

শিক্ষকতার পাশাপাশি তিনি সর্বক্ষণ মেহনতি মানুষের সমস্যার কথা শুনেছেন ক্ষুদিরাম টুডু। বিশেষ করে কুড়মি আন্দোলন এবং আদিবাসী সমাজের অভ্যন্তরীণ দাবিদাওয়ার মাঝে নিজেকে একজন নিরপেক্ষ ও বলিষ্ঠ নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করেছেন। এবারের নির্বাচনে রানিবাঁধের মানুষ তাঁকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন, যার প্রতিফলন দেখা গেছে ব্যালট বক্সে। রাঙামাটির লড়াই থেকে এবার ব্রিগেডে শপথগ্রহণ, তৈরি হল এক নতুন ইতিহাস। 

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে