‘এমন রাজনীতি করবেন না’, দুর্গাপুর কাণ্ডে মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, উত্তরবঙ্গ গিয়ে গর্জে উঠলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। দ্বিতীয়বার উত্তরবঙ্গের মাটিতে পা রেখেই দুর্যোগের সময় যাঁরা জীবন বাজি রেখে কাজ করেছেন তাঁদের সম্মানিত করা হবে। সেই সঙ্গেই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন উত্তরবঙ্গে যাওয়ার আগে বিমানবন্দরে দুর্গাপুরের ঘটনা নিয়ে যে কথা বলেছেন তার ভুল ব্যখ্যা করা হয়েছে।

উত্তরবঙ্গ সফরের আগে দুর্গাপুর গণধর্ষণ কান্ড নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, “রাতে ছাত্রীদের বাইরে বেরোনো নিয়ন্ত্রণ করা উচিত। পুলিশ তো বাড়িতে গিয়ে বসে থাকবে না। যারা হোস্টেলে থাকেন তাদের কিছু পদ্ধতি মেনে চলতে হয়।” এই মন্তব্য নিয়েই ওঠে বিতর্কের ঝড়। সেই প্রসঙ্গে মমতা বলেন, ‘‘এয়ারপোর্টে আমার কথার ভুল ব্যাখ্যা হয়েছে। আমার সঙ্গে এমন রাজনীতি করবেন না। আমি মিট করি। অন্যরা করে না।” ভুল ব্যাখ্যা করে নিয়ে এদিন গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী।

দুর্গাপুরের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য। বিরোধীরা শাসক দলকে নিশানা করেছে। সেই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরের আগে  বলেন, “তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বেসরকারি কলেজের ঘটনা, পুলিশ দেখছে। কোনও ঘটনা ঘটলে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখি। বেসরকারি মেডিক্যাল কলেজের ঘটনা, তাই তাদেরও দায়িত্ব নিতে হবে। নিরাপত্তা আরও বাড়ানো উচিত।  কাউকে ছাড়া হবে না, আমরা কঠোর ব্যবস্থা নেব।” মুখ্যমন্ত্রী সাফ জানান, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সেই মতো কাজ করছে। ঘটনাটি বেসরকারি হাসপাতালে ঘটলেও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আবারও একবার বাংলায় জিরো টলারেন্সের কথা মনে করিয়ে দিয়েছেন।

অন্যদিকে উত্তরবঙ্গ সফর সম্পর্কে আপডেট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আজ রাতে তিনি হাসিমারাতেই রাতে থাকবেন।  নাগরাকাটা ও আশপাশের আরও কিছু জায়গা পরিদর্শন করে সেখান থেকে উত্তরকন্যা ফিরবেন। মঙ্গলবার বন্যায় বিপর্যস্ত এলাকা মিরিকে যাবেন তিনি।  দার্জিলিং ও কালিম্পং—দুই জেলারই পর্যালোচনা বৈঠক করবেন।  বৈঠক শেষে পরের দিন  উত্তরকন্যায় ফিরে আসবেন। এদিন মুখ্যমন্ত্রী আস্বাস দিয়ে জানিয়েছেন ওই এলাকর ক্ষতিগ্রস্ত চাষিরা শস্যবীমা পাবেন।

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

বিশ্বখ্যাত ছৌ নৃত্যের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার, বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘বিজেপি নয়, তৃণমূলই ডিম ছুড়ছে’, দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI