মহিলাদের উত্ত্যক্ত করায় কুড়ুল দিয়ে খুন করা হল যুবককে

Share:

নিজস্ব প্রতিনিধি,পলাশডিহা: মহিলাদের উত্যক্ত করায় খুনের অভিযোগ।দুর্গাপুরের পলাশডিহায় উত্তেজনা দোলের আগের দিন।মহিলাদের উত্যক্ত করার প্রতিবাদ করায় এক যুবককে কুড়ুল দিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুর-এর (Durgapur)পলাশডিহার দক্ষিণ আদিবাসী পাড়ায়। সোমবার সকালে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

মৃত যুবকের নাম গোপাল দাস। অভিযুক্ত হিসেবে বিজয় টুডুকে গ্রেফতার করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত বিজয় টুডু (Vijay Tudu)মদ্যপ অবস্থায় এলাকায় অশালীন আচরণ ও গালিগালাজ করছিল বলে অভিযোগ। মহিলাদের উত্যক্ত করার প্রতিবাদ করেন গোপাল দাস। সেই সময় বচসা চরমে ওঠে। অভিযোগ, এরপর গাছ কাটার কুড়ুল(Axe) দিয়ে গোপাল দাসের(Gopal Das) উপর হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

সোমবার সকালে পুলিশ তদন্তে এলে স্থানীয়রা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও একাধিক অসামাজিক কাজের অভিযোগ ছিল। কিন্তু প্রতিবারই সে ছাড়া পেয়ে যেত। ফলে এলাকায় ক্ষোভ জমে ছিল। ঘটনার পর গোটা এলাকায় টানটান উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ এই রক্তমাখা কুড়ুলটি আটক করেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে এই খুনের ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আইন হাতে তুলে নেওয়া অপরাধ। তাই ওই যুবককে যারা খুন করতে মদত জুগিয়েছে তাদের বিরুদ্ধেও এর পর ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ এক খেলায় মেতেছেন নেইমার

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান