বড়দিনের আমেজে গোপাল ও মহাপ্রভুর পাতে পড়বে ছানার কেক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই বড়দিন ।  আর দীর্ঘদিন ধরে প্রভু যিশুর জন্মদিনে কেক কেটে ভাগ করে দিনটি উদযাপন করার ট্রাডিশন চলে আসছে । এবারও তা অন্যথা হবে না । তবে এই উৎসবে বাদ পড়বেন না রাধাকৃষ্ণ বা গৌরাঙ্গ মহাপ্রভু, গোপাল, বলদেব বা জগন্নাথদেব। তাদের জন্য ভক্তরা তৈরি করবেন ক্ষীরের কেক।

একদিকে যখন বড়দিনের জন্য নামী বেকারীতে তৈরি হচ্ছে কেক। আর তখন নবদ্বীপের মিষ্টির দোকানগুলিতে বা মঠ মন্দিরের দেবতার জন্য নিরামিষ ছানার বা সম্পুর্ণ ক্ষীরের কেকও তৈরি হচ্ছে। সেই সঙ্গে প্রতিটি মন্দিরে মন্দিরে ক্ষীরের বা ছানার কেক তৈরি করা হয়। যাতে বড়দিনের দিনে  রাধাকৃষ্ণ এবং জগন্নাথ দেবের পাতে পরে ক্ষীরের কেক।

এই প্রসঙ্গে নবদ্বীপ বাগচী পাড়ার প্রবীণ মিষ্টান্ন ব্যবসায়ী জানিয়েছেন, ‘নবদ্বীপে বড়দিনে ছানার কেকের চাহিদা বেড়ে যায়। প্রতিবছরই প্রায় দেড় থেকে দুই কুইন্টাল ছানার কেক তৈরি করতে হয়। ‘ তবে কীভাবে তৈরি হয় এই ক্ষীরের কেক? মিষ্টান্ন ব্যবসায়ীরা জানান, ‘ছানার কেক তৈরি করতে প্রথমে আগুনের মধ্যে তাওয়া বসাতে হয়। আলাদাভাবে গামলার মধ্যে ছানাটাকে চিনি, কাজু, কিসমিস, পেস্তা, বাদাম, মোরব্বা বিভিন্ন উপকরণ দিয়ে মাখা হয়। এরপর ওই গামলাটাকে বসানো হয় কাঠের উনুনের আঁচে। তারপর সেটিকে ঢেকে দেওয়া হয়। ঢাকনার উপরে কাঠ, ঘুঁটে দিয়ে আগুন দিতে হয়। কিছুসময় রাখার পরেই তৈরি হয়ে যায় ছানার কেক।‘ জানা গিয়েছে, চলতি বছর ওড়িশার কটকের এক  বাসিন্দাগৌরাঙ্গ মহাপ্রভুর জন্য ছানা ও ক্ষীর দিয়ে স্পেশাল কেক তৈরি করছেন। বুধবার বড়দিনের সকালে গৌরাঙ্গ মহাপ্রভুর উদ্দেশে ছানার ওই কেক কাটা হবে।  

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ