গার্ডেনরিচের পর এবার হুগলীতে, নির্মীয়মাণ কাজ চলাকালীন সময় ভাঙল পাঁচিল, নিহত ২ শ্রমিক 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গার্ডেনরিচ কাণ্ডের রেশ কাটতে  না কাটতে একই ঘটনা ঘটল হুগলীতে। বৃহস্পতিবার হুগলীর নবগ্রামে পঞ্চায়েত প্রধানের ওয়ার্ডে নির্মাণের কাজ চলাকালীন আচমকাই ভেঙে পড়ে পাঁচিল। আর তাতেই প্রাণ হারালেন দুজন শ্রমিক। জানা গিয়েছে এই ঘটনায় ১ জন আহত হয়েছেন ।তাদের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, বহুতল নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় নি ।  রাস্তার পাশে কাজ চলছিল পুরোনো পাঁচিল গার্ড না করেই। এরফলে বৃহস্পতিবার সকালে ভিতরে কাজ করার সময় আচমকাই ভেঙে পড়ে পাঁচিল। আর তখন সেখানে কাজ করছিলেন তিন জন শ্রমিক। পাঁচিল ভাঙার জেরে ঘটনাস্থলে গুরুত্বর আহত হন তিন জন শ্রমিক। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে শ্রমিক  শ্যামল দাসকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। তারপরেই চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান আরও এক শ্রমিক।   

উল্লেখ্য, এই ঘটনার প্রেক্ষিতে নির্মাতা গণেশ দাস বলেন, ‘স্থানীয়দের অভিযোগ ভুল। বাঁশ দিয়ে পাঁচিল করেই চলছিল কাজ। টানা ১৫ দিন ধরে কাজ চলছে।‘ অন্যদিকে পাঁচিল ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে  এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কানাইপুর ফাঁড়ির পুলিশ । তবে কি করে ভাঙল  পাঁচিল তা এখন জানা যায়নি। অন্যদিকে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।  

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6