পুজোর ভিড় সামলাতে বড় ঘোষণা পূর্ব রেলের, হাওড়া থেকে চার রুটে স্পেশাল ট্রেন

দুর্গাপুজো, দীপাবলি তথা কালীপুজো, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো-সহ উৎসবের এই দীর্ঘ মরসুমে যাত্রীদের বাড়তি ভিড় সামলাতে ১০টি পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম। দুর্গাপুজো, দীপাবলি তথা কালীপুজো, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো-সহ উৎসবের এই দীর্ঘ মরসুমে যাত্রীদের বাড়তি ভিড় সামলাতে ১০টি পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। হাওড়া, শিয়ালদহ, কলকাতা, আসানসোল থেকে রক্সৌল, পটনা, সীতামারি, গোরক্ষপুর, মধুবনী, দিঘা, নয়াদিল্লি, ঋষিকেশ, অমৃতসর, ভাগলপুর এবং আনন্দ বিহার রুটে চলবে এই স্পেশাল ট্রেনগুলি। রেলের বিজ্ঞপ্তি অনুসারে, ট্রেনগুলি অক্টোবর থেকে নভেম্বরের শেষ পর্যন্ত অর্থাৎ পুজোর মরসুমে চলবে। তবে এগুলির টিকিট বুকিং কবে থেকে শুরু হবে, তা জানানো হয়নি।

রইল ট্রেনের তালিকা

০৪০৫২ নয়াদিল্লি-হাওড়া স্পেশাল ট্রেনটি ২ অক্টোবর থেকে ২৭ নভেবম্বরের মধ্যে প্রতি শুক্রবার (মোট ৯টি ট্রিপ) নয়াদিল্লি থেকে ৬টা১৫ মিনিটে ছাড়বে এবং পরদিন রাত ১১টা ৪০ মিনিটে হাওড়ায় পৌঁছবে। একইভাবে, ০৪০৫১ হাওড়া-নয়াদিল্লি স্পেশাল ট্রেনটি ৪ অক্টোবর থেকে ২৯ নভেম্বরের মধ্যে প্রতি রবিবার (মোট ৯টি ট্রিপ) হাওড়া থেকে দুপুর ১টা ৪০ মিনিটে ছাড়বে এবং পরদিন সকাল ৮টা ২০ মিনিটে নয়াদিল্লিতে পৌঁছবে। যাত্রাপথের উভয় দিকেই ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডিহ স্টেশনে থামবে। এই ট্রেনে General Second Class, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত (AC) কামরা থাকবে।

অন্যদিকে ০৪০৬২ আনন্দ বিহার টার্মিনাল-ভাগলপুর স্পেশাল ট্রেনটি ১০ অক্টোবর থেকে ২৫ নভেম্বরের তারিখ পর্যন্ত প্রতিদিন (মোট ৪৭টি ট্রিপ) আনন্দ বিহার টার্মিনাল থেকে সকাল ১২ টায় মিনিটে ছাড়বে এবং পরদিন দুপুর ১টা৩০ মিনিটে ভাগলপুরে পৌঁছবে। অন্যদিকে, ০৪০৬১ ভাগলপুর-আনন্দ বিহার টার্মিনাল স্পেশাল ট্রেনটি ১১ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন (মোট ৪৭টি ট্রিপ) ভাগলপুর থেকে বিকেল ৪টা৩০ মিনিটে ছাড়বে এবং রাত ৮টায় আনন্দ বিহার টার্মিনালে পৌঁছবে। যাত্রাপথে ট্রেনটি সুলতানগঞ্জ, জামালপুর ও অভয়পুর স্টেশনে থামবে। এই ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগি থাকবে।

০৪০৬২ আনন্দ বিহার টার্মিনাল–ভাগলপুর স্পেশাল ট্রেনটি ১০ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত (৪৭টি ট্রিপ) প্রতিদিন ১২টায় আনন্দ বিহার টার্মিনাল থেকে ছাড়বে। পরদিন দুপুর ১টা৩০ মিনিতে ভাগলপুর পৌঁটবে এবং ০৪০৬১ ভাগলপুর – আনন্দ বিহার টার্মিনাল স্পেশাল ট্রেনটি ১১ন অক্টোবর থেঅক২৬ নভেম্বর পর্যন্ত (৪৭টি ট্রিপ) প্রতিদিন বিকেল ৪টে৩০ মিনিটে ভাগলপুর থেকে ছাড়বে, পরদিন রাত ৮টায় আনন্দ বিহার টার্মিনাল পৌঁছবে। যাত্রাপথে সুলতানগঞ্জ, জামালপুর ও অভয়পুর স্টেশনে থামবে। 

০৪৩১২ যোগনগরী ঋষিকেশ–কলকাতা স্পেশাল ট্রেনটি ১৬ অক্টোবর থেকে ২০ নভেম্বরের মধ্যে প্রতি শুক্রবার (০৬টি ট্রিপ) রাত ১০টা২০ মিনিটে যোগ নগরী ঋষিকেশ থেকে ছেড়ে তৃতীয় দিন সকাল ৮টায় কলকাতা পৌঁছবে এবং ০৪৩১১ কলকাতা–যোগ নগরী ঋষিকেশ স্পেশাল ট্রেনটি ১৮ অক্টোবর থেকে ২২ নভেম্বরের মধ্যে প্রতি রবিবার (০৬টি ট্রিপ) দুপুর ১টা৫৫ মিনিটে কলকাতা থেকে ছেড়ে পরদিন রাত ১১টা ৩০ মিনিটে যোগ নগরী ঋষিকেশ পৌঁছবে। যাত্রাপথে উভয় দিকেই ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল স্টেশনে থামবে। 

০৪৬২৪ অমৃতসর–কলকাতা স্পেশাল ট্রেনটি ৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সার্ভিস ছাড়বে। ওইদিন রাত ৮টা১০ মিনিটে অমৃতসর থেকে ছাড়বে। তৃতীয় দিন দুপুর ৩টে নাগাদ কলকাতায় পৌঁছবে। এছাড়া, ০৪৬২৩ কলকাতা–অমৃতসর স্পেশাল ট্রেনটি ১০ অক্টোবর থেকে ২৮ নভেম্বরের মধ্যে প্রতি শনিবার (মোট ৮টি ট্রিপ) কলকাতা থেকে ভোর ৪টে৪৫ মিনিটে ছাড়বে এবং পরদিন রাত ৯টা৫ মিনিটে অমৃতসরে পৌঁছাবে। যাত্রাপথে ট্রেনটি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডিহ স্টেশনে থামবে।

০৩৪৬৬ দিঘা-মালদা টাউন পুজো স্পেশাল ট্রেনটি, যা আগে ১৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর-এর মধ্যে প্রতি রবিবার চালানোর কথা জানানো হয়েছিল, তা এখন ১৭ অক্টোবর থেকেত ২৮ নভেম্বর-এর মধ্যে প্রতি শনিবার (মোট ৭টি ট্রিপ) দিঘা থেকে ছাড়বে।

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?