মমতার বিরুদ্ধে ‘জেহাদ’ ঘোষণা ইডির, তদন্তে বাধার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডি আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানাল। আই প্যাকের অফিসে তল্লাশি অভিযানে তাঁদের বাধা সৃষ্টি করা হয়েছে। এই অভিযোগ জানিয়ে হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আবেদন জানাল ইডি(ED)।শুক্রবার এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের পক্ষ থেকে বিচারপতি শুভ্রা ঘোষ(Justice Shuvra Ghosh) ইডিকে তাদের অভিযোগ সঠিকভাবে লিখে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইডির পক্ষ থেকে অভিযোগ আনা হবে আদালতে তাঁদের তল্লাশি চলাকালীন তথ্য সংগ্রহ করতে বাধা দেওয়া হয় এবং সেই তথ্য পাচার করার ঘটনা ঘটে। তল্লাশিতে সহযোগিতা না করা এবং বাধা দেওয়ার ঘটনায় আদালতের হস্তক্ষেপ দাবি করে ইডি।

এদিকে,সল্টলেকে আইপ্যাকের অফিসে দাঁড়িয়ে ইডিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনকী নথি চুরি’র অভিযোগে ইডির বিরুদ্ধে এফআইআর হবে বলেও হুঁশিয়ারি তাঁর। শুধু তাই নয়, আই-প্যাকের কর্ণধার প্রতীক জৈন না আসা পর্যন্ত সল্টলেক আইপ্যাকের(I-Pac) অফিসেই থাকছেন বলেও জানান প্রশাসনিক প্রধান। বৃহস্পতিবার প্রতীক জৈনের বাড়ির বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,ইডি আমাদের আইটি সেক্টরের অফিসে এবং আমাদের আইটি সেক্টরের ইনচার্জের বাড়িতে হানা দিয়েছে। আমাদের সমস্ত হার্ড ডিস্ক, দলের স্ট্র্যাটেজি ও নথিপত্র লুট করার জন্য তারা এসেছে।প্রার্থী তালিকা, দলের স্ট্র্যাটেজি- সব এখানেই আছে। এটা কি ইডির কাজ? তারা কি আমাদের দলের সমস্ত নথিপত্র নিয়ে যাবে?

অসৎ ও নোংরা একটা স্বরাষ্ট্রমন্ত্রী। ওদের সাহস নেই?যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে রক্ষা করতে পারে না, সে এখন আমাদের দলের নথিপত্র কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমি যদি বিজেপির পার্টি অফিসে হানা দিই, তাহলে কী হবে?একদিকে SIR-এর মাধ্যমে শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করে বাংলার মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হচ্ছে। দেড় কোটিরও বেশি মানুষকে সমন পাঠানো হয়েছে এবং ৫৪ লক্ষ মানুষের নাম কোনও তথ্য না নিয়েই মুছে দেওয়া হয়েছে।আর এখন সামনে ভোট আসছে বলে তারা আমার দলের সমস্ত নথিপত্র কেড়ে নেওয়ার চেষ্টা করছে?প্রতীক যেহেতু আমার দলের ইনচার্জ, তাই কি তারা এই তথ্যগুলো নিয়ে যেতে চাইছে?আমি প্রতীককে ফোন করে এখানে এসেছি, আর এখন সেগুলো নিয়ে যাচ্ছি। তাঁরা তৃণমূল কংগ্রেসের আইটি অফিসে হামলা চালিয়েছে।

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়ব না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

দিল্লিতে সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ৫

দাম্পত্য কলহের জের! স্ত্রীকে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

ফুলবাগান থেকে গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ

প্রতারকের খপ্পরে বিক্রান্ত ম্যাসির স্ত্রী, সাইবার জালিয়াতির শিকার ’12th fail’ অভিনেতাও

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা

মাংস নয়, এঁচোড়েই জমবে ভুরিভোজ! বানিয়ে নিন সুস্বাদু রেসিপি