বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে ৯ মার্চ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৯ মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন পুরসভার কমিশনারদের নিয়ে বৈঠকে বসেছিলেন সিইও(CEO) মনোজ আগরওয়াল। ওই বৈঠকের শেষে জানিয়ে দেওয়া হয় ৯ মার্চ ফুল বেঞ্চ রাজ্যে পা রাখবে। সূত্রের খবর অনুযায়ী, ১৩ মার্চ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে দিল্লি থেকে।শনিবার প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তারপরেই এক মুহূর্ত সময় নষ্ট না করে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই ভোটের জন্য বাংলায় পা রেখেছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগামী ১০ মার্চের মধ্যে আসবে আরও ২৪০ কোম্পানি বাহিনী।

এই আবহে ভোটের দিন ঘোষণার আগে সোমবার নির্বাচন কমিশনের‌ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, জেলাশাসকদের(DM) সঙ্গে বৈঠকে বসে । সুষ্ঠুভাবে বাংলায় ভোট সম্পন্ন করাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। বৈঠকে উপস্থিত ছিলেন আধা সামরিক বাহিনীর পদস্থ কর্তারা।  সূত্রের খবর, নির্বাচন কমিশনের‌ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাজ্যের নির্বাচন সংক্রান্ত বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ভার্চুয়াল বৈঠক করেন। সোমবার বৈঠকে ছিলেন রাজ্যের ডিজি ,আইজি, ডিআইজি, জেলা নির্বাচনি আধিকারিক (ডিইও) বা জেলাশাসক, পুলিশ সুপার এবং এসপিরা। রাজ্য পুলিশের নোডাল অফিসাররা ছিলেন বিকেলের বৈঠকে। রাজ্যের আধিকারিকদের পাশাপাশি কমিশন  আধাসামরিক বাহিনীর (সিএপিএফ) নোডাল অফিসারদের  সঙ্গে বৈঠক করে।

সূত্রের খবর,এই বৈঠকে মোট কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি কীভাবে সামলানো হবে তা নিয়ে আলোচনা হয়।  বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালও উপস্থিত ছিলেন।  সোমবার সারা দিন দফায় দফায় এই বৈঠক চলে। ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন  রাজ্যের সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার, আইজি, ডিআইজি পদমর্যাদার অফিসাররা।  পাশাপাশি ছিলেন কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার এবং এনফোর্সমেন্ট এজেন্সির প্রধানরাও। ভোট প্রস্তুতি চূড়ান্ত করতে আজকের এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে অভিমত রাজনৈতিক মহলের।

২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ এক খেলায় মেতেছেন নেইমার

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান