মর্মান্তিক! অসুস্থ মাকে কিল-ঘুষি-লাথি, স্ত্রীয়ের পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করল ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি, দাসপুর : গামছা দিয়ে নিজের মুখ ঢেকে বৃদ্ধা মায়ের ওপর অমানবিক অত্যাচার চালানোর অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। নির্যাতনের জেরে মৃত্যু হয়েছে ষাটোর্ধ্ব ওই বৃদ্ধার।

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকার তিয়োরবেড়িয়া গ্রামের পাইনপাড়ার বাসিন্দা ডলি পাইন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। অসুস্থ মায়ের দেখাশোনা করা থেকে শুরু করে চিকিৎসা করার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না ছেলে বাবলু পাইনের। অসুস্থ অবস্থাতেই মায়ের ওপর অমানবিক নির্যাতন চালাত অভিযুক্ত। মায়ের উপর নির্যাতন চালানোর একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এই মুহূর্তে’।

ভিডিওতে দেখা গিয়েছে, মুখের গামছা বাঁধা অবস্থায় এক ব্যক্তি বৃদ্ধা মাকে কিল, চড়, ঘুষি, লাথি ক্রমাগত মেরেই চলেছেন। এখানে থেমে থাকেননি। মাকে টানতে টানতে নিজের পায়ের কাছে ফেলে ক্ষমা চাইতে বাধ্য করেছেন। নির্যাতন সহ্য করতে না পেরে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার। বিষয়টি যাতে প্রকাশ্যে না আসে, তার জন্য প্রতিবেশীরা নিজেরাই আলোচনায় বসে মিটমাট করেছেন। অত্যাচারের ভিডিও ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছে। পুলিশের কাছে এখনো পর্যন্ত কোন অভিযোগ জমা পড়েনি বলে জানা গিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ এলে বিষয়টি দেখা হবে।

প্রতিবেশীরা জানিয়েছেন, অসুস্থ ওই বৃদ্ধা পরিবারের সকলের চোখের বিষ হয়ে উঠেছিলেন। কেউ তাঁকে সহ্য করতে পারছিলেন না। দিনের পর দিন নির্যাতন করছিলেন। অবহেলার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। তারজেরেই মৃত্যু হয় ডলি পাইন নামে ওই অসুস্থ বৃদ্ধার।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে