রাজ্যের চার নতুন জেলাশাসক নিয়োগ করল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের পাঠানো তালিকা থেকেই বীরভূম-সহ চার জেলার নয়া জেলাশাসকদের বেছে নিল নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুরে নতুন জেলাশাসক হলেন ২০১০ সালের আইএএস ক্যাডার জয়শী দাশগুপ্ত। ঝাড়গ্রামের নতুন জেলাশাসক পদে বসেছেন ২০০৭ ব্যাচের আইএএস মৌমিতা গোদারা বসু।  পূর্ব বর্ধমান জেলায় জেলাশাসকের দায়িত্ব পেয়েছেন ২০১১ ব্যাচের আইএএস কে রাধিকা আয়ার এবং বীরভূমে ২০১২ ব্যাচের আইএএস শশাঙ্ক শেঠি। আগামিকাল শনিবার সকাল ১০টার মধ্যে নতুন জেলাশাসকদের হাতে দায়িত্ব তুলে দিতে বলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার আচমকাই বীরভূম, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও ঝাড়গ্রামের জেলাশাসককে অপসারণের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। ওই অপসারিত চার  জেলাশাসকেরা কেউই আইএএস ক্যাডারের অফিসার নন। তাঁরা ডব্লিউবিসিএস আধিকারিক। তাই তাঁদের জেলাশাসক পদ থেকে সরানো হয়েছে। সেই সঙ্গে ওই চার জেলার সম্ভাব্য জেলাশাসকদের নামের তালিকাও চেয়ে পাঠায়। সরাসরি আইএএস কিংবা আইপিএস নন, এমন কোনও আধিকারিককে জেলার জেলাশাসক বা পুলিশ সুপার পদে রাখা যাবে না বলে জানিয়ে দেয় কমিশন। চার জেলার নয়া জেলাশাসক হিসাবে ১২ জন আইএএস আধিকারিকের নাম পাঠিয়ে দেয় রাজ্য সরকার।

যদিও কমিশনের এমন তুঘলকি নির্দেশে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস (ডব্লিউবিসিএস) আধিকারিকদের সংগঠন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাবকে চিঠি পাঠিয়ে ক্ষোভ জানান। সরাসরি আইএস ক্যাডার নন বলে জেলাশাসকদের সরিয়ে দেওয়াকে দুর্ভাগ্যজনক হিসাবেও আখ্যা দেওয়া হয়।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?