ভাতার একাংশ মিলবে অগ্রিমে, BLO দের উৎসাহ দিতে এবার নয়া পদক্ষেপ কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় ভোটার তালিকা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হওয়ার পর থেকেই বারবার বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের উপর চাপের অভিযোগ আসছে। বহু জায়গায় SIR-এর কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে, কোথাও আবার বাধ্য হয়ে বেছে নিচ্ছেন আত্মহননের পথ। ফলে চাপ বাড়ছে নির্বাচন কমিশনের ওপর। শুধুমাত্র বাংলা নয়, বাংলার বাইরেও বিএলওদের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এদিকে নির্বাচন কমিশনও বুঝতে পারছে যে বিএলওরা যদি এরপর কাজ করতে না চান তাহলে এত বিপুল সংখ্যক কাজ শেষ করা কখনওই সম্ভব হবে না।

এই অবস্থায় BLO-দের উৎসাহ জোগাতে এবার নতুন পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে SIR-এর কাজ শেষ করার জন্য BLO-দের প্রাপ্ত ভাতার একাংশ অগ্রিম হিসেবে দেওয়া হবে। সেই ব্যবস্থা খুব তাড়াতাড়ি করা হচ্ছে। পাশাপাশি ফর্ম ডিজিটাইজেশনের জন্য যে মোবাইল ডেটা প্যাক খরচ হচ্ছে সেই বাবদ দেওয়া হবে আরও এক হাজার টাকা, যাতে অবিলম্বে এই কাজ করে নেওয়া যায়। বিএলওদের মনোবল বৃদ্ধির জন্য আরও একটি পদক্ষেপ করছে নির্বাচন কমিশন। বলা হচ্ছে, যারা ভাল পারফরম্যান্স করবেন তাঁদের হিরোস অফ SIR’ বলে প্রচার চালাবে কমিশন।

এর আগে BLO দের অসুস্থতা, মৃত্যু বা আত্মহত্যার ঘটনা নিয়ে বারবার সরব হয়েছে শাসক দল। সিপিএম কংগ্রেস কমিশনের কাছে দাবি করেছে BLO দের উপর এই অত্যাধিক চাপ দেওয়া বন্ধ হোক। পাল্টা বিজেপির দাবি, BLO দের অসুস্থতা বা মৃত্যুর জন্য দায়ী রাজ্য সরকার। এই রাজনৈতিক চাপানউতোরের মধ্যে চাপ ক্রমাগত বাড়ছে কমিশনের ওপর। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে BLO দের ডেটা ডিজিটাইজেশনের কাজও শেষ করতে হবে। এই অবস্থায় BLO র মধ্যে উৎসাহ বৃদ্ধি করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সিইও দফতর।

জানা গিয়েছে যারা সারা বছর BLO-এর ভূমিকা পালন করেন তাদের এই কাজের জন্য বছরে ১২ হাজার টাকা করে দেওয়া হয়। পাশাপাশি যারা SIR এর কাজ করছেন তাদের আরও ৬০০০ টাকা দেওয়া হবে। এর মধ্যে ২০০০ টাকা করে যাতে অগ্রিম এই ৮০,৬৮১ জন BLO’র কাছে পৌঁছে দেওয়া যায় সেই প্রস্তাব পাঠানো হয়েছিল রাজ্য সরকারের কাছে। অনুমোদিত হয়ে যাওয়ায় এই সপ্তাহ থেকেই BLO দের অগ্রিম টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

ডেটা ডিজিটাইজেশনের জন্য মোবাইল নেটওয়ার্কের প্রয়োজন হয়। অনেক BLO জানিয়েছিলেন এতে তাদের অতিরিক্ত নেট খরচ হচ্ছে। সম্পূর্ণ নিজের খরচে সেই নেট ভরতে হচ্ছে। কমিশন বুঝতে পারছে BLO দের পাশে দাঁড়ানো প্রয়োজন। এক্ষেত্রেও তাই তাদের সমস্যা দূর করতে ১০০০ টাকা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

এই সপ্তাহ থেকেই BLO দের নিয়ে হিরোজ অফ SIR’ বলে একটি প্রচার সোশ্যাল মিডিয়ায় চালানো হবে। BLO রা কীভাবে সারা দিন সারা রাত পরিশ্রম করে SIR এর কাজ করছেন তা জন্য সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত BLO দের পারফরম্যান্স সবচেয়ে ভাল। তাঁদের ছবি, তাঁদের কথা দিয়ে প্রচার চালানো হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

আত্মঘাতী দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর

কাজের মাঝেই ব্যাট হাতে ব্লিঙ্কিটের ডেলিভারি কর্মী, প্রশংসা নেটা নাগরিকদের

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

চিনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

তোলাবাজি-মারধরের অভিযোগে তৃণমূল নেতা সহ গ্রেফতার ৪

বিদ্যুৎ বিভ্রাটই কাড়ল প্রাণ! ডাম্পারে পৃষ্ঠ হয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের

‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতার ইনস্টা অ্যাকাউন্ট হ্যাক! যা জানালেন অভিজিৎ দীপক

আয়ুষ্মান মন্দির নিয়ে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বড় ঘোষণার সম্ভাবনা

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি

ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল

১২ হাজারের কমে HMD-এর নতুন 5G ফোন! ফিচার দেখে অবাক হবেন