Loading live market data...
Loading active stocks...
Connecting...

ডব্লিউবিসিএস উচ্চপদস্থ অফিসারদের নিচু পদে পোস্টিং, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই একের পর এক বদলি শুরু করে দেয় নির্বাচন কমিশন। রাতের অন্ধকারে মুখ্যসচিব, ডিজি বদলি করা হয়েছিল। তারপর পুলিশ এবং প্রশাসনে একাধিক বদলি হয়। কলকাতা পুলিশ কমিশনার, চার কমিশনারেটের কমিশনারদের, বিডিও, এসডিও, এডিজি আইনশৃঙ্খলা থেকে শুরু করে ডিআইজি রেঞ্জদের পর্যন্ত বদলি করা হয়। এবার অভিযোগ, ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) ক্যাডারের বহু উচ্চপদস্থ অফিসারদেরকে তাঁদের পদমর্যাদার তুলনায় অনেক নিচু পদে বা কম গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে।

এদিকে এই ঘটনা নিয়ে ডব্লিউবিসিএস অফিসারদের মধ্যে তুমুল ক্ষোভ তৈরি হয়েছে। তাঁরা নির্বাচন কমিশনের এমন কাজে ‘‌অপমানিত’‌ হচ্ছেন বলে ক্ষুব্ধ। এমনকী এই কাজ নিয়ে সবার আগে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যরাতে বিজেপির তাণ্ডব চলছে বলে সুর সপ্তমে তুলেছেন মুখ্যমন্ত্রী প্রত্যেক সভা–সমাবেশ থেকে। এমনকী নির্বাচন কমিশন সংবিধান মানছে না বলেও অভিযোগ করেন তিনি। কোনও কারণ ছাড়াই এমন বদলি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। ডব্লিউবিসিএস সংগঠনের সাধারণ সম্পাদক তথা অতিরিক্ত সচিব সৈকত আশরাফ আলিকে মালদহে রুরাল ডেভেলপমেন্ট সেলের প্রজেক্ট ডিরেক্টর পদে পাঠানো হয়েছে। সেখানে তাঁকে কাজ করতে হচ্ছে জুনিয়র অফিসারদের অধীনে। একই সঙ্গে তাঁকে মালতীপুর বিধানসভার রিটার্নিং অফিসার করা হয়েছে বলেও অভিযোগ।

অন্যদিকে কোনও কারণ বা অভিযোগ ছাড়াই এমন বদলি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। উচ্চপদে থেকে এখন রিটার্নিং অফিসার করে পাঠানো হচ্ছে নানা বিধানসভা কেন্দ্রে। এই নিয়ে প্রশাসনে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। হরিণঘাটার অতিরিক্ত জেলাশাসক (এডিএম) মৈত্রেয়ী চক্রবর্তীকে জেলা যুব অফিসারের মতো তুলনামূলক নিচুপদে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। এমনকী আরও একাধিক অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব পর্যায়ের অফিসারকে ডিস্ট্রিক্ট ইয়ুথ অফিসার বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসের এও পদে পাঠানো হয়েছে বলে অভিযোগ। রিটার্নিং অফিসার নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগও উঠছে।

এছাড়া নন্দীগ্রামের প্রাক্তন বিডিও সুরজিৎ রায়কে ভবানীপুরে রিটার্নিং অফিসার করা হয়েছিল। যিনি ডেপুটি সচিব পর্যায়ের অফিসার। পরে অবশ্য তৃণমূল কংগ্রেস সোচ্চার হতেই পাল্টে দেওয়া হয়। রাসবিহারী বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে ২০০১ ব্যাচের সিনিয়র অফিসার উত্তমকুমার মণ্ডলকে কলকাতায় ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে ডিরেক্টরেটের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে বসানো হয়েছে। ডব্লিউবিসিএস অফিসারদের মধ্যে ক্ষোভ বাড়তে শুরু করেছে নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে। এতে প্রশাসনের অন্দরে প্রভাব পড়তে পারে।

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার