চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘করুণ পরিণতি’র হুমকির বাস্তবায়ন, ৭৩ রিটানিং অফিসারকে অপসারিত করল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি : এবার ৭৩ জন রিটার্নিং অফিসার কে সরাল নির্বাচন কমিশন। বেশিরভাগই তারা মহকুমা শাসক। রাজ্যে বিধানসভা কেন্দ্রের সংখ্যা ২৯৪। প্রতিটি বিধানসভার ক্ষেত্রে একজন করে রিটার্নিং অফিসার দায়িত্বে থাকেন। রাজ্যে রিটার্নিং অফিসারের সংখ্যা ২৯৪ ।তার মধ্যে ৭৩ জনকে সরানো হয়েছে ।যাদের বেশিরভাগই হলেন মহকুমা শাসক। সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ জারি করে কোচবিহারের তুফানগঞ্জ ,জলপাইগুড়ি মালদা সদর, মুশিদাবাদের লালবাগ ,ব্যারাকপুর, বিধাননগর, বারাসত, ক্যানিং, বারুইপুর, আলিপুর, হাওড়া সদর, হুগলি সদর, তমলুক, কাঁথি, হলদিয়া, এগরা, ঘাটাল, দুর্গাপুর, আসানসোল সহ একাধিক জায়গায় নতুন এসডিও নিয়োগ করা হয়েছে।

মান গঞ্জের নতুন এসডিও হয়েছেন শান্তনু কর্মকার, জলপাইগুড়িতে নির্মল ঘরামি, ব্যারাকপুরে যাদব সূর্যবান আচ্ছেলাল, হাওড়া সদরে এসডিও ‘র দায়িত্ব পেয়েছেন বিবেক পঙ্কজ। গত বুধবার নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন রাজ্যের ১১ জেলায় নতুন জেলা শাসক নিয়োগ করেছিল। বিধানসভা নির্বাচনে সূচি ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক আমলা ও পুলিশ অফিসারদের রদবদল করে চলেছে কমিশন। নির্ঘণ্ট ঘোষণার পরেই সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে ।এরপরে বদলি করা হয় কলকাতার পুলিশ কমিশনার ,রাজ্য পুলিশের ডিজিকে। অপসারিত হন একাধিক জেলাশাসক, ডিআইজি। নবান্ন প্রতিক্ষেত্রে অপসারিত আধিকারিকদের নতুন পদে বহাল করে।

সেই সঙ্গে কমিশনের এই ধরনের আচরণে নিন্দায় সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয় ।সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। মামলাকারীর হয়ে আদালতে সওয়াল করেছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আধিকারিকদের বদলি নিয়ে কমিশনের উদ্দেশ্য প্রশ্ন তোলা হয় ।একই সঙ্গে প্রশ্ন তোলা হয় কমিশনের এক্তিয়ার নিয়ে। কমিশন এক্ষেত্রে অফিসার বদলি প্রসঙ্গে নিজেদের বক্তব্য পেশ করে প্রধান বিচারপতির এজলাসে।কমিশনের আইনজীবির যুক্তি হল, অবাধ এবং সুষ্ঠু ভোট পরিচালনায় এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসব সিদ্ধান্তের নেপথ্যে অন্য অনেক কারণ রয়েছে। পাঁচটি রাজ্যে ভোট হচ্ছে। সব জায়গায় পরিস্থিতি এক নয়, অন্যত্র অফিসার বদলি করা হয়েছে ।পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধীর কলকাতা সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ