‘ভয় ও হিংসামুক্ত নির্বাচন হবে’, কমিশন লিখল তৃণমূলের নাম করেই! পাল্টা জবাব ধেয়ে গেল, ‘মুখোশটা এ বার খুলে ফেলুন’

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এবারের নির্বাচন ভয়ভীতি, সহিংসতা, সন্ত্রাস, প্রলোভন ও বুথ দখলের মতো বেআইনি কার্যকলাপমুক্ত পরিবেশে সম্পন্ন করতেই হবে। একই সঙ্গে বুথ জ্যামিং ও ‘সোর্স জ্যামিং’ এর মতো ভোটারদের ভোটদানে বাধা সৃষ্টি করতে পারে এমন সব কৌশলের বিরুদ্ধেও সতর্ক করা হয়েছে। নির্বাচন কমিশন সামাজিক মাধ্যমে জানিয়েছে, পশ্চিমবঙ্গের ভোট হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং সন্ত্রাসমুক্ত। কমিশনের এই বার্তাকে রাজনৈতিক মহল সরাসরি তৃণমূল কংগ্রেসের উদ্দেশে দেওয়া কড়া সতর্কবার্তা হিসেবেই দেখছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরেই নির্বাচনকে ঘিরে সহিংসতার অভিযোগ উঠে এসেছে। বিভিন্ন মানবাধিকার ও পর্যবেক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী, বিগত কয়েকটি নির্বাচনে প্রচার থেকে ভোটগ্রহণ প্রায় প্রতিটি পর্যায়েই সংঘর্ষ, হামলা ও রক্তপাতের ঘটনা ঘটেছে। বিশেষ করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে রাজ্যের অন্যতম অশান্ত নির্বাচন হিসেবে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: ‘‌এবার বিজেপি এ পাশ, ও পাশ, ধপাস হবে’‌, আরামবাগ থেকে তুলোধনা মমতার

এদিকে, বুধবার তৃণমূলের প্রতিনিধিদল ও নির্বাচন কমিশনের বৈঠকও উত্তপ্ত পরিস্থিতির মধ্যে শেষ হয়। তৃণমূলের দাবি, কমিশনের কাছে তারা ভোটার তালিকা সংশোধন নিয়ে একাধিক অভিযোগ জানিয়েছে এবং বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে। এমন কিছু নির্বাচনী আধিকারিকের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দলটির অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও নির্বাচন কমিশন এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ভোটার তালিকা সংশোধন সম্পূর্ণ নিয়ম মেনেই হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও কমিশনের দাবি।

এরই মধ্যে নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল করেছে কমিশন। শতাধিক পুলিশ ও প্রশাসনিক আধিকারিককে বদলি করা হয়েছে, যাতে নির্বাচনী প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় থাকে। কমিশনের মতে, ২০২১ সালের মতো নির্বাচন-পরবর্তী অশান্তি এড়াতেই আগাম এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যে দুই দফায় ভোটগ্রহণ হবে ২৩ ও ২৯ এপ্রিল। ফল ঘোষণা করা হবে ৪ মে। রাজনৈতিক উত্তাপের মধ্যে নির্বাচন যত এগোচ্ছে, ততই বাড়ছে চাপানউতোর। 

অন্যদিকে, বিবেচনাধীন ভোটার তালিকায় থাকা বহু নাম বাদ পড়ার অভিযোগ তুলে তৃণমূলের একটি প্রতিনিধিদল কমিশনের সঙ্গে দেখা করতে যায়। বৈঠক শেষে নির্বাচন কমিশন তাদের সরকারি এক্স হ্যান্ডলে সরাসরি তৃণমূলের নাম উল্লেখ করে জানায়, পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন হবে সম্পূর্ণ ভয়মুক্ত, সহিংসতামুক্ত, হুমকিমুক্ত ও প্রলোভনমুক্ত। কমিশন আরও স্পষ্ট করে জানায়, বুথ দখল, বুথ জ্যামিং বা ছাপ্পা ভোটের কোনও সুযোগ এ বার থাকবে না। কমিশনের এই প্রকাশ্য বার্তার জবাবে তৃণমূলও এক্স-এ পাল্টা পোস্ট করে প্রশ্ন তোলে, একটি নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা কি এভাবে সরাসরি কোনও রাজনৈতিক দলকে লক্ষ্য করে মন্তব্য করতে পারে? তৃণমূলের দাবি, কমিশনের এই আচরণ পক্ষপাতদুষ্ট মনোভাবের ইঙ্গিত বহন করে। বৈঠক শেষে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনেন। তাঁর দাবি, আলোচনার পরিবেশ ছিল না, তাঁদের কথা বলার সুযোগই দেওয়া হয়নি। ডেরেকের কথায়, “বৈঠকে কোনও গঠনমূলক আলোচনা হয়নি, আমাদের কার্যত বেরিয়ে যেতে বলা হয়েছে।”

যদিও নির্বাচন কমিশন সরাসরি এই অভিযোগের জবাব দেয়নি, কমিশন সূত্রের দাবি, বৈঠকের সময় তৃণমূল প্রতিনিধিরা উচ্চস্বরে ও অশালীন ভাষায় কথা বলছিলেন। সেই কারণেই শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কমিশনের কাছে বৈঠকের সম্পূর্ণ বিবরণ প্রকাশের দাবি তুলেছে। ভোট যত এগোচ্ছে, ততই কমিশন ও শাসকদলের সংঘাত প্রকাশ্যে আসছে।

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব